আহসান হাবীবের কবিতা : সময়-সমাজ-রাজনীতি
Abstract
শিল্পসাহিত্যে ব্যক্তিপ্রতিভার চেতনা ও সংবেদ স্বকালের পটভূমিতে সংহত হয়েই কালোত্তীর্ণ সৃষ্টি হিসেবে স্বীকৃত ও সমাদৃত হয়ে থাকে। মহৎ সৃষ্টির আবেদন দেশকাল-নিরপেক্ষ হলেও তাতে অনিবার্যভাবেই স্রষ্টার সমকালীন সমাজজীবনের ছায়াপাত লক্ষ করা যায় । তীব্র স্বকালমগ্নতা থেকেই একজন প্রতিভাবান ব্যক্তিচৈতন্যের কাল অতিক্রমী অভিজ্ঞান অর্জিত হয়। সৃষ্টির আনন্দে উদ্বেলিত ব্যক্তিমাত্রই সংবেদনশীল এবং স্বকালসচেতন। এমনকি রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গেও তিনি নিবিড়ভাবে সম্পৃক্ত থাকেন। তিনি কেবল সময় ও সমাজের প্রকৃতি কিংবা পরিবর্তনের একজন দ্রষ্টা নন, বিদ্যমান এবং বদলে যাওয়া বিশ্বব্যবস্থার হৃৎস্পন্দনের একজন নিবিড় পাঠকও তিনি। এই পাঠাভ্যাস থেকে সঞ্চিত সম্পদেই নির্মিত হয় তাঁর শিল্পসৌধ।
Downloads
Downloads