বাখতিনের উপন্যাসতত্ত্ব

DOI: https://doi.org/10.62328/sp.v52i2.3
Crossmark

Authors

Abstract

মিখাইল বাখতিনের (১৮৯৫-১৯৭৫) উপন্যাসতত্ত্ব তাঁর নন্দনতত্ত্বই বটে। ইতিহাসের লম্বা পরিক্রমায় আর জীবনের ছোট-বড়-মাঝারি সংখ্যাতীত বৈচিত্র্যের মধ্যে তিনি উপন্যাস নামের সাহিত্যরূপের তত্ত্বতালাশ করেছেন। সেখানে ইতিহাসে জীবনে-উপন্যাসে কোনো জল-অচল ফারাক তৈরি হয়নি। বাখতিনের ক্ষেত্রে উপন্যাসতত্ত্ব এ কারণে তাঁর জীবনতত্ত্বেরই বিশেষ প্রকাশ মাত্র।

তিনি নিজে অবশ্য দর্শন বা জীবনদর্শন প্রণয়নের দাবি তোলেননি। উপন্যাসের রকম- সকমই কেবল বুঝতে চেয়েছেন। তবে তাঁর দাবি ছোট নয়। তাঁর মতে, এ যাবৎ উপন্যাস- বিশ্লেষকেরা অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছেন। কিন্তু তাঁরা কাজ করেছেন বিশেষ ধরনের উপন্যাস বা কোনো বিশেষ লেখকের উপন্যাস নিয়ে। কাব্যতত্ত্বের প্রচলিত ভাষা - অনুমান- পদ্ধতি ব্যবহার করেই তাঁরা কাজটা করেছেন। সমস্যা হয়েছে সাকুল্যে দুটো, যার কোনোটিই নগণ্য নয়। এক. সাহিত্যরূপ হিসাবে উপন্যাস আলাদা কোনো সামগ্রিক সংজ্ঞা পায়নি; দুই. উপন্যাস পড়ার জন্য জরুরি আলাদা কলাকৌশল বা পদ্ধতি তৈরি হয়নি। বাখতিন নিজে তাঁর প্রায় সমগ্র রচনায় এ কাজ দুটিই করতে চেয়েছেন।

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

2015-02-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

বাখতিনের উপন্যাসতত্ত্ব . (2015). সাহিত্য পত্রিকা, 52(2), ২৭-৫১. https://doi.org/10.62328/sp.v52i2.3