নারীবাদ প্রসঙ্গ
Abstract
নারীর প্রতি বৈষম্য এবং পিতৃতান্ত্রিক আধিপত্যের বিরুদ্ধে প্রতিবাদ হলো নারীবাদ। নারীবাদ সমঅধিকার দাবি করে। ধর্মীয় কুসংস্কার ও প্রচলিত সমাজ-কাঠামো নারীর সমঅধিকার দাবির ক্ষেত্রে একটি বাধাস্বরূপ। নারীবাদ জেন্ডার (সমাজকর্তৃক সৃষ্ট নারী ও পুরুষের জন্য ভিন্ন ভিন্ন সুবিধা বা নারী ও পুরুষের মধ্যে বৈষম্য) ভিত্তিক সমাজ ব্যবস্থা স্বীকার করতে চায় না। এ মতবাদ অনুযায়ী, নারী ও পুরুষের মধ্যে জীবতাত্ত্বিক পার্থক্য আছে কিন্তু এ পার্থক্যকে পুঁজি করে পিতৃতন্ত্র নারীকে যে সমাজে অধস্তন করে রাখছে, নারী-পুরুষের মাঝে বৈষম্য সৃষ্টি করছে তা নীতিসম্মত নয়। এ প্রবন্ধে নারীবাদ, প্লেটোর নারীবাদী চিন্তাধারা এবং নারী অধিকার সম্পর্কে মেরী উলস্টোনক্রাফটের মতাদর্শ সম্পর্কে সংক্ষিপ্তাকারে আলোচনা করা হবে। এ প্রসঙ্গে নারীবাদী ও সমাজসংস্কারক রোকেয়ার মতাদর্শও ব্যাখ্যা করা হবে ।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2015 সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.