আধুনিকায়ন ও বাংলাদেশের কবিতা : তত্ত্বরূপের সন্ধান

DOI: https://doi.org/10.62328/sp.v52i3.5
Crossmark

Authors

Abstract

আধুনিক সমাজের পেছনে জড়িয়ে আছে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক পদ্ধতি-প্রক্রিয়া । মানুষ যেমন আধুনিক হয়ে উঠেছে তেমনি আধুনিক হয়ে উঠেছে মানুষের শিল্পকলা-কাব্য ও সাংস্কৃতিক প্রকাশ। সামাজিক আধুনিকায়নের সঙ্গে সঙ্গে শিল্পকলারও আধুনিকায়ন ঘটেছে। কিন্তু পৃথিবীর সব ভূখণ্ডে আধুনিকায়নের রীতিপদ্ধতি এক নয়। স্থানিক, ভৌগোলিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক পরিস্থিতির ভিন্নতায় যেমন আধুনিকতার ধারণা বদলে গেছে, তেমনি ক্ষমতাধরের আধুনিকতাবোধও শোষিতের মনে আরোপিত হয়েছে। ইউরোপীয় চিন্তাতরঙ্গের ঘাত-প্রতিঘাত তৈরি করে দিয়েছে বঙ্গীয় আধুনিকতার প্রধান খাত। বাংলার সামাজিক-সাংস্কৃতিক ইতিহাসের পাশাপাশি বাংলা সাহিত্যের ইতিহাসও আধুনিকতার বহু রকম আর্থবৈশিষ্ট্য দ্বারা তাড়িত হয়েছে। কখনো-বা খোঁজা হয়েছে আধুনিকতার স্বদেশি প্রতিকৃতি। কিন্তু সেই প্রতিকৃতি অনেক ক্ষেত্রেই অস্বচ্ছ, ধূসর। আর তাই ঔপনিবেশিক শাসনমুক্তির পঞ্চাশ-ষাট বছর পরও আমরা আধুনিকতার ভাবনা-পরিসর নির্ণয় করি ইউরোপীয়দেরই নানা রকম উদ্যম ও আয়োজনের ভেতর। এ- কারণে শুরুতে আমরা আধুনিকতার সংজ্ঞার্থ ও আর্থপরিধি স্পষ্ট করে নিতে চাই এবং দেখতে চাই ইউরোপের আধুনিকতা-বিষয়ক ভাবনা ও তার সম্প্রসারণ। প্রশ্ন উঠতে পারে, ইউরোপ থেকেই আরম্ভ কেন? আরম্ভটা ইউরোপের ইতিহাস থেকেই করতে হয়, কেননা ঔপনিবেশিক সাম্রাজ্যবাদের নিয়মেই আধুনিকতা উপনিবেশিত ভূখণ্ডগুলোতে পৌঁছেছে কিংবা তাকে পৌঁছানো হয়েছে। আর এটি প্রায় উপেক্ষাতীত সত্য যে, রাজনীতির পৃথিবীব্যাপী ইতিহাসে ইউরোপ কর্তাসত্তার ভূমিকা রেখেছে এবং ইতিহাস বলতেই বুঝতে হয় বিশ্বজনীন ইতিহাস (Universal History), কর্তার বয়ান (master narrative) এবং সমগ্রবাদী কর্তার (totalitarian author) কথকতা। আমাদের দেখবার বিষয়, এই কথকতার পরিধি কীভাবে বর্ধিত ও স্ফীত হল এবং কী করে বাংলা অঞ্চলে এই পরিধি-পরিবর্ধন চলিষ্ণু থাকল।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

2015-06-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

আধুনিকায়ন ও বাংলাদেশের কবিতা : তত্ত্বরূপের সন্ধান . (2015). সাহিত্য পত্রিকা, 52(3), 87-116. https://doi.org/10.62328/sp.v52i3.5

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%