নারীর মাতৃরূপ : মানিক বন্দ্যোপাধ্যায়, সত্যেন সেন ও শওকত ওসমানের উপন্যাস

DOI: https://doi.org/10.62328/sp.v52i3.4
Crossmark

Authors

Abstract

নারীর সবচেয়ে আদর্শায়িত রূপ মা। সন্তানের জন্ম থেকে আশৈশব সমস্ত চাহিদা, চিন্তা বা সত্তা জুড়ে মায়ের পবিত্ররূপ বিরাজ করে। মধ্যবিত্ত, বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত পরিবারে মা বা জননীই সব। নারীর মাতৃসত্তা দেশ-কাল-ধর্ম নির্বিশেষে সব ক্ষেত্রে একরূপে বিরাজমান। দেশের রূপকে মাকে কল্পনা করা হয়। মা বা জননী হয়ে উঠে সন্তান বা জাতিসত্তার রূপ। বাংলা সাহিত্যে মাকে নিয়ে খুব বেশি সাহিত্য রচিত হয়নি। বাংলা উপন্যাস ধারায় মাকে কেন্দ্রীয় চরিত্র করে জননী (১৯৩৫) নামে প্রথম উপন্যাস রচনা করেন মানিক বন্দ্যোপাধ্যায় (১৯০৮-১৯৫৬)। পরবর্তীকালে শওকত ওসমান (১৯১৭- ১৯৯৮) রচনা করেন জননী (১৯৫৭) এবং সত্যেন সেন (১৯০৭-১৯৮১) রচনা করেন মা (১৯৭০) উপন্যাস। এই তিনটি উপন্যাসে নারীর মাতৃরূপ বিভিন্ন আঙ্গিকে বিকশিত। কখনো সন্তানের জননী, কখনো গোষ্ঠী বা সম্প্রদায়ের মা। তিনটি উপন্যাসে নারীর মাতৃরূপের স্বরূপ বিশ্লেষণ আমাদের আরাধ্য।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

2015-06-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

নারীর মাতৃরূপ : মানিক বন্দ্যোপাধ্যায়, সত্যেন সেন ও শওকত ওসমানের উপন্যাস . (2015). সাহিত্য পত্রিকা, 52(3), 69-85. https://doi.org/10.62328/sp.v52i3.4

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%