প্রমথ চৌধুরীর সমালোচনাভাবনা

DOI: https://doi.org/10.62328/sp.v53i3.11
Crossmark

Authors

Abstract

প্রমথ চৌধুরী বাংলা সাহিত্যে প্রধানত পরিচিত একজন পত্রিকা সম্পাদক, চলিত ভাষারীতির প্রবর্তক, সমালোচক ও সাহিত্যতাত্ত্বিক হিসেবে। ভাষা, সাহিত্য, শিক্ষা, সভ্যতা, প্রত্নতত্ত্ব, ইতিহাস, সমাজ, রাজনীতি, চিরন্তন ও সাময়িক প্রভৃতি বিষয় নিয়ে তিনি প্রবন্ধ রচনা করেছেন। নানা জ্ঞান ও বিদ্যার অন্তর্ভেদী বিশ্লেষণ তিনি করেছেন একেবারে সহজ ঘরোয়া কথায়। প্রবন্ধসংগ্রহ-র বিভিন্ন প্রবন্ধে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে রয়েছে সাহিত্য সমালোচনা সম্পর্কে তাঁর ভাবনা। সে ভাবনায় তিনি সংস্কারের অন্ধতা ও মোহের পিছুটান থেকে মুক্তিলাভের প্রয়াসী, ইন্দ্রিয় পরতন্ত্র (sensual) না হলেও ইন্দ্রিয়বাদী (sensuous), বিবর্তনপন্থী, সর্বপ্রকার জড়তা-স্থিরতা-শিথিলতা-নিশ্চেষ্টতার বিরোধী; সুরুচিপন্থী ও সুন্দরের পূজারী। তাঁর সমালোচনা ভাবনার মূল কথা সাহিত্যের মুক্তি । এই মুক্তি প্রাচীন ও নবীন সংস্কারের অন্ধতা থেকে মুক্তি, অর্থহীন বন্ধন থেকে মুক্তি, গতানুগতিকতা হতে মুক্তি, বুদ্ধির মুক্তি ও ভাবালুতামুক্তি। বর্তমান প্রবন্ধে তাঁর সমালোচনা-ভাবনার এই বৈশিষ্ট্যসমূহ উন্মোচনের প্রয়াস গৃহীত হয়েছে। 

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

2016-06-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

প্রমথ চৌধুরীর সমালোচনাভাবনা . (2016). সাহিত্য পত্রিকা, 53(3), ১৮৫-২০৩. https://doi.org/10.62328/sp.v53i3.11