মাশুকের মৃত্যু ও লায়লী-মজনুর মানবিকায়নের সংকট
Abstract
রোমান্সমূলক প্রণয়োপাখ্যান হিসেবে লায়লী-মজনু কাব্যের বিশিষ্টতা মূলত ধৰ্ম-অসম্পৃক্ত মানবিক প্রেম কাব্য রচনায়, একই সঙ্গে কাব্যটি সম্পর্কে এরূপ একটি ধারণা প্রোথিত করে দেওয়ার মধ্যেও রয়েছে লগোসেন্ট্রিজম বা পরমার্থকেন্দ্রিকতা। সুতরাং এরকম এককেন্দ্রিক ধারণার পুনর্বিবেচনার প্রয়োজন আছে বলে মনে করি। এক্ষেত্রে কাব্য পাঠে উত্তর-কাঠামোবাদী দৃষ্টিভঙ্গি একটি শনাক্তযোগ্য মাধ্যম হয়ে উঠতে পারে। উত্তরকাঠামোবাদের আলোচনায় - একটি পাঠের মধ্যে অলক্ষ্যে জেগে থাকে বহু পাঠের সম্ভাবনা। এই দৃষ্টিকোণ থেকে বলা যায়, লায়লী-মজনু কাব্যে মানবিক প্রান্তটির আড়ালে সুফিসাধনার কথা এমনভাবে ব্যাপ্ত রয়েছে যে কাব্যের মানবিকতার দিকটি অস্বীকার না করেও এটিকে আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি থেকে ভিন্নভাবে দেখার সুযোগ আছে যা পাঠের বহু ব্যাখ্যাত হবার সুযোগ তৈরি করে। এক্ষেত্রে লায়লী-মজনু কাব্যের একটি বিবেচ্য বিষয় পরিণতিতে মাশুকরূপী লায়লীর মৃত্যু যা পাঠককে নতুন নতুন পাঠ অনুসন্ধানে প্রবৃত্ত করে। এই বিষয়টি বিবেচনার মধ্য দিয়ে প্রবন্ধটির মূল প্রতিপাদ্য উপস্থাপন ও আলোচনায় প্রয়াসী হয়েছি।
Downloads
Downloads