ছিন্নপত্র ও রবীন্দ্রনাথের বাংলাদেশ-দর্শন

DOI: https://doi.org/10.62328/sp.v53i3.9
Crossmark

Authors

Abstract

ছিন্নপত্র (১৩১৯) রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১-১৯৪১) পত্রসংকলন। এর মূল্য পত্রসাহিত্যের মধ্যে সীমায়িত নয়, বরং পূর্ববঙ্গ অর্থাৎ বর্তমান বাংলাদেশ সম্পর্কে রবীন্দ্রনাথের প্রত্যক্ষতা ও অনুভবের নিবিড়তা জানবার জন্য ছিন্নপত্র গুরুত্বপূর্ণ। রবীন্দ্রনাথ বাংলাদেশের প্রকৃতির সান্নিধ্যে এসে যেমন জানলেন বিশ্বপ্রকৃতিকে, তেমনি বিশ্বমানবিকতাকেও অনুভব করলেন এই জনাঞ্চল থেকে । বাংলাদেশে আগমন ও অবস্থান রবীন্দ্রজীবনের বড় ঘটনা। বাংলাদেশের মাটি মানুষ ও প্রকৃতি থেকে তিনি পেয়েছেন জীবন ও সাহিত্য-উপাদানের অপার সম্ভার। বাংলাদেশকে তিনি কীভাবে দেখছেন কিংবা বাংলাদেশ তাঁর জীবনকে কীভাবে প্রভাবিত করেছে, তারই ধারাবাহিক রূপায়ণ দেখতে পাই ছিন্নপত্রের পত্রগুলোতে। গদ্যে লিখিত হলেও ছিন্নপত্রের পুরোটা জুড়ে রয়েছে কাব্যের লালিত্য, আধার ও আধেয় দুই দিক থেকেই। এই গ্রন্থ থেকে আবিষ্কার করা যায় রবীন্দ্রজীবনের বড় ধরনের পর্বান্তরকেও। বাংলাদেশকে দেখা এবং সেই দেখা থেকে জীবন-জগৎ ও সাহিত্য সম্পর্কে রবীন্দ্রনাথের গভীরতর উপলব্ধি ও বোধের আত্মদর্শন তাঁর ছিন্নপত্র। 

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

2016-06-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

ছিন্নপত্র ও রবীন্দ্রনাথের বাংলাদেশ-দর্শন . (2016). সাহিত্য পত্রিকা, 53(3), ১৫১-১৬৮. https://doi.org/10.62328/sp.v53i3.9

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%