বাংলা বানান সমন্বয় : মূলনীতি ও দ্বন্দ্ব

DOI: https://doi.org/10.62328/sp.v53i3.6
Crossmark

Authors

Abstract

বাংলা বানান বিষয়ে আলোচনা চলে আসছে দুশ বছরেরও বেশি সময় ধরে। মূলত ছাপাখানায় বাংলা ভাষা প্রবেশের পর থেকেই বানান সমন্বয়ের প্রচেষ্টা শুরু হয় এবং কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ১৯৩৬ সালের প্রস্তাবের অনেক আগে থেকেই এই নিয়ে পণ্ডিতি তর্ক চলতে থাকে। বর্তমান প্রবন্ধে বাংলা বানান সমন্বয়ের মূলনীতি ও এ-বিষয়ক দ্বন্দ্বের স্বরূপ নিয়ে আলোচনা করা হয়েছে। বানানের রীতি ও নিয়মের ক্ষেত্রে যে ধারা বা স্রোত হাল আমলে এসে পৌঁছেছে, তা উচ্চারণকে অনেক বেশি প্রাধান্য দিতে চায়। কিন্তু প্রকৃত প্রস্তাবে বাংলা বানানকে পুরোপুরি উচ্চারণ-অনুগ করে তোলা যেমন সম্ভব নয়, তেমনি এই ভাষার অধিকাংশ শব্দকে সংস্কৃতমূল ধরে বানান-পদ্ধতিকে নিখাদ ব্যুৎপত্তিমূলক রাখাও অসম্ভব। সুতরাং প্রচলনকে গুরুত্ব দিয়ে বানানের জন্য সমন্বিত মূলনীতি নির্ধারণ করা এখনকার প্রধান সমস্যা বলে চিহ্নিত করা যেতে পারে। 

Downloads

Download data is not yet available.
cover

Published

2016-06-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

বাংলা বানান সমন্বয় : মূলনীতি ও দ্বন্দ্ব . (2016). সাহিত্য পত্রিকা, 53(3), ১০৩-১১৮. https://doi.org/10.62328/sp.v53i3.6
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
০%: ০/০