জগদীশ গুপ্তের গল্প : জীবনাভিজ্ঞতার অভিজ্ঞান
Abstract
যুগের বৈশিষ্ট্যকে বাস্তব অভিজ্ঞতার আলোকে ধারণ করে যিনি সাহিত্যক্ষেত্রে স্বতন্ত্র ও ব্যতিক্রম তিনি জগদীশ গুপ্ত। কল্লোল পত্রিকায় বা কল্লোলগোষ্ঠীর প্রতিক্রিয়ায় সাহিত্যধর্মের যে পরিবর্তন প্রত্যাশিত ছিল একমাত্র জগদীশ গুপ্তের রচনায় তার সার্থক প্রতিষ্ঠা ঘটেছে। জগদীশ গুপ্তের চিন্তা, চেতনা, বিশ্বাস এবং জীবনকে দেখার সূক্ষ্ম অন্তর্দৃষ্টি, মানুষের মনের বিচিত্র দিককে অবলোকন করার মানসিকতা তাঁর সৃষ্টির আড়ালে শক্তি যুগিয়েছে। পূর্ববর্তী এবং সমসাময়িককালের সাহিত্যিকদের থেকে জগদীশ গুপ্ত তাই আলাদা ও ব্যতিক্রম। জীবনকে তিনি খুব কাছ থেকে অবলোকন করেছেন। নিজেকে দর্শকের সারিতে রেখে জীবনের তিক্ত অভিজ্ঞতাকে, জীবনের নেতিবাচক দিকগুলোকে নগ্ন ও জীবন্তরূপে ফুটিয়ে তোলার সাহস তিনি দেখিয়েছেন। ব্যক্তিজীবনের বিচিত্র অভিজ্ঞতা জগদীশ গুপ্তের ছোটগল্পে এক নতুন দৃষ্টিকোণ থেকে শিল্পসুষমায় ফুটে উঠেছে।
Downloads
Downloads