অশ্বঘোষের সাহিত্যে নারী : একটি পর্যালোচনা
Abstract
কালজয়ী মহাকবি অশ্বঘোষ সৃজনশীল ও মৌলিক প্রতিভার দিক থেকে সংস্কৃতসাহিত্যে এক উজ্জ্বল নক্ষত্রসম। তাঁর প্রতিভার দীপ্তছটায় সংস্কৃতসাহিত্যের বিভিন্ন দিক আলোচিত ও উদ্ভাসিত হয়েছে। তাঁর রচনার ব্যাপ্তি বহুমুখী যা একই সঙ্গে কাব্যরূপ ও দার্শনিকতত্ত্বে সমৃদ্ধ। সমাজজীবন এবং সমাজজীবনের প্রান্তিক নানা শ্রেণি পেশার মানুষের জীবনকাহিনি, সুখ-দুঃখ এবং প্রান্তিক মানুষের প্রতি সমাজ ও রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি তাঁর রচনায় বিশেষ স্থান অধিকার করে আছে। আলোচ্য প্রবন্ধে অশ্বঘোষের প্রধান দুটি মহাকাব্য : বুদ্ধচরিতম্ ও সৌন্দরনন্দম্ এবং একটি নাটক শারিপুত্র প্রকরণম্-এ বিধৃত নারীজীবনের বিভিন্ন দিক তুলে ধরা হবে এবং সমাজে তাদের অবস্থানের দিকটির প্রতি আলোকপাত করা হবে। বক্ষ্যমাণ প্রবন্ধে আমরা আরো দেখাতে চেষ্টা করব যে, অশ্বঘোষও পুরুষতান্তিক সমাজের একজন প্রতিনিধি এবং সেই প্রতিনিধি হিসেবেই তিনি নারীজীবনের আশা-আকাঙ্ক্ষা গুরুত্ব দিয়ে বিবেচনা করেননি, অনেক ক্ষেত্রেই উদাসীন থেকেছেন, কিংবা উপেক্ষা করেছেন।
Downloads
Downloads