ফররুখ আহমদের কবিতা : সমকালীন প্রসঙ্গ
Abstract
সৃজনশীল ব্যক্তিপ্রতিভা কালের যাত্রার ধ্বনিকে স্বীকরণের মাধ্যমেই কালোত্তীর্ণ হয়ে ওঠে। জীবন ও শিল্পের সম্পর্ক স্রষ্টার বোধ ও ব্যক্তিত্বের ব্যাকরণ দ্বারা নিয়ন্ত্রিত হয়। স্বকালের রূপ ও রস, সংঘর্ষ ও সম্ভাবনার স্বীকৃতিও শিল্পীর অন্তর্লোকের স্পর্শে অন্যরকম হয়ে ওঠে। ফররুখ আহমদের জীবনবোধ ও শিল্পদৃষ্টি বিনির্মাণে বিশ শতকের চল্লিশের দশকের সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক বাস্তবতার প্রভাব এই নিবন্ধে অনুধাবনের চেষ্টা করা হবে। যে ঐতিহ্যিক অনুবর্তন ফররুখের কবিতার গতি ও গভীরতার স্মারক, কবির স্বকালের সাপেক্ষে তার প্রাসঙ্গিকতা অনুসন্ধানের চেষ্টা করা হয়েছে। কবির উদ্ভাবন ও উচ্চারণ কবিতার বিষয়ের সমান্তরালে শৈল্পিক সংহতি লাভ করেছে কি-না, এই নিবন্ধে তা-ও অন্বেষণের প্রয়াস থাকবে।
Downloads
Downloads