দুই মৃণাল : রবীন্দ্র-বিতর্কের এক অনালোচিত অধ্যায়

DOI: https://doi.org/10.62328/sp.v49i3(2).5
Crossmark

Authors

Abstract

মৃণাল দুজন! বাংলা সাহিত্যের, বিশেষ করে বাংলা কথাসাহিত্যের পাঠকসমীপে চরিত্র হিসেবে মৃণালের কথা তুললেই তারা বলবেন রবীন্দ্রনাথ ঠাকুরের 'স্ত্রীর পত্র' ছোটগল্পের মৃণাল আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গৃহদাহ উপন্যাসের মৃণাল প্রসঙ্গ। অবশ্য রবীন্দ্রনাথ স্ত্রী ভবতারিণীর নাম পাল্টে রেখেছিলেন মৃণালিনী দেবী, সেটাও অনেকের জানা। মৃণাল শব্দের আভিধানিক অর্থ পদ্মের ডাঁটা। এই ডাঁটাই অনিন্দ্যসুন্দর পদ্মফুলকে ধারণ করে থাকে, জাগিয়ে রাখে জলসমতল থেকে নান্দনিক দূরত্বে। অর্থাৎ মৃণালকে ভার বহন করতে হয় পদ্মের, নিরংকুশ করতে হয় পদ্ম-সৌন্দর্যের। তাই হয়তো পুত্র বীরবাহুর মৃত্যুসংবাদ শুনে পিতা রাবণের মনের অবস্থা বোঝাতে মাইকেল মধুসূদন দত্ত তাঁর মেঘনাদবধ কাব্যে একটি সুন্দর চিত্রকল্প নির্মাণ করেছেন মৃণালের সহযোগে : হৃদয়-বৃন্তে ফুটে যে কুসুম,/ তাহারে ছিঁড়িলে কাল, বিকল হৃদয়/ ডোবে শোক-সাগরে, মৃণাল যথা জলে,/ যবে কুবলয়ধন লয় কেহ হরি। মধুসূদনের এই চমৎকার চিত্রকল্প স্মরণে রেখেই বলতে হয়, মৃণালের গায়ে থাকে কাঁটা। এই কণ্টক প্রকৃতিই তাকে দিয়েছে— আত্মরক্ষার কাজে, হয়তো পদ্মের অস্তিত্ব রক্ষার জন্যও। শরৎচন্দ্র তাঁর গৃহদাহ উপন্যাসে দেখিয়েছেন, মৃণাল চরিত্র শেষ অবধি নিজেই রক্ষা করে নিজেকে। তাই এই চরিত্রের ওপরই ঔপন্যাসিক অর্পণ করেছেন সমাজগতির নির্দেশনা। সংস্কারপ্রবণ বিধবা হলেও ঔপন্যাসিকের দৃষ্টিতে মৃণাল ‘তীক্ষ্ণদৃষ্টি রমণী’। উপন্যাসের প্রান্তিকে মহিমের শেষ আশ্রয়স্থল এই মৃণাল। মহিম মৃণালকে বলেছে : ‘অচলা আমাকে একটা আশ্রয়ের কথা জিজ্ঞাসা করেছিল মৃণাল, কিন্তু আমি তার জবাব দিতে পারি নি। তোমার কাছে হয়ত সে একটা উত্তর পেতেও পারে।' শরৎচন্দ্রের মৃণাল এভাবেই ঔপন্যাসিকের প্রার্থিত সামাজিক মূল্যবোধ রক্ষা করেছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের 'স্ত্রীর পত্র' ছোটগল্পের মৃণাল সাহসী নারীর প্রতিনিধি হয়ে ছিন্ন করেছিল সমাজ আর সংসারের বন্ধন। শরৎচন্দ্রের মৃণালের কাজটি সে সময় ও সমাজে স্বাভাবিক ছিল; রবীন্দ্রনাথের মৃণালের কাজটি স্বাভাবিক ছিল না। তাই রবীন্দ্রনাথের মৃণালের এই কর্মকে প্রশ্ন করেছিলেন তৎকালে অনেকে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ ও বিপিনচন্দ্র পালও ছিলেন এই প্রশ্নকারীদের মধ্যে।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

2012-06-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

দুই মৃণাল : রবীন্দ্র-বিতর্কের এক অনালোচিত অধ্যায়. (2012). সাহিত্য পত্রিকা, 49(3), ৮৭-৯৭. https://doi.org/10.62328/sp.v49i3(2).5

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%