'সায়ের' ফকির গরীবুল্লাহ্
Abstract
কোন দেশের সাহিত্যে এমন একটি তারিখ পাওয়া দুষ্কর, যেখানে আমরা নিশ্চিতভাবে একটি যুগের সমাপ্তি ও অপরটির সূচনা নির্দেশ করতে পারি। তবুও সাহিত্যের ইতিহাস রচনা করতে বসে এমন যুগবিভাগ না করে উপায় নেই। বাংলা সাহিত্যের ইতিহাসেও তাই সাধারণভাবে ১৭৬০ খৃষ্টাব্দে মধ্যযুগের অবসান ও ১৮৬০ খৃষ্টাব্দে আধুনিক যুগের সূত্রপাত বলে গণ্য করা হয়েছে। অবশ্য ১৭৬০ এর পরও মধ্যযুগের আদর্শ বহন করে রামপ্রসাদ কাব্যসাধনা করেছিলেন এবং ১৮৬০ এর অনেক আগেই বাংলা কাব্যে আধুনিকতার পূর্বসূচনা করেছিলেন ঈশ্বর গুপ্ত। তবু এ সত্য অনস্বীকার্য যে, এদের কালে মধ্যযুগের কাব্যাদর্শ অক্ষুণ্ণ ছিল না এবং যথার্থ আধুনিকতার বিকাশ হয় নি। সুতরাং ১৭৬০ থেকে ১৮৬০—এই একশো বছরকে আমরা মধ্যযুগ ও আধুনিক যুগের অন্তর্বর্তী ক্রান্তিকাল হিসেবে গণ্য করতে পারি।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1958 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.