বাঙ্গালা ভাষায় পারসী প্রভাব
Abstract
ইখতিয়ারুদ্দীন বখতিয়ার খলজির বাঙ্গালা দেশ জয়ের (১২০১ খ্রীঃ অঃ) পর হইতে ধীরে ধীরে বাঙ্গালা ভাষার উপর পারসী ভাষার প্রভাব পড়িতে থাকে। মধ্যযুগের আদিম কবি বড় চণ্ডীদাসের (১৩শ, ১৪শ শতক) 'শ্রীকৃষ্ণ কীৰ্ত্তনে' আমরা কয়েকটি আরবী- পারসী শব্দ দেখিতে পাই। এখানে বলা কর্তব্য যে আরবী শব্দগুলি পারসীর মাধ্যমে পারসী উচ্চারণে বাঙ্গালা ভাষায় প্রবেশ করে। বস্তুতঃ পাক-ভারতের মুসলিম সংস্কৃতি প্রধানতঃ হিন্দ - পারসী ( Indo- Persian) সংস্কৃতি। ঐতিহ্য অনুসারে বড় চণ্ডীদাস বাঙ্গালার সুলতান সেকান্দর শাহের (রাজত্ব ১৩৫৭-৯৩ খ্রীঃ অঃ) সভাকবি ছিলেন। সুতরাং তাঁহার রচনায় এইরূপ মুসলমানী শব্দের প্রয়োগ আশ্চর্যজনক নহে। আমরা এখানে 'শ্রীকৃষ্ণ- কীৰ্ত্তন' হইতে ঐ শব্দগুলির প্রয়োগ উদ্ধৃত করিতেছে :
আফের (পর্যাপ্ত, আরবী ওয়াফির)—‘আছুক লাভ মোর মূলত আফার’ (১৩২ পৃঃ); কামান(ধনুক, পারসী) – 'কামাণ সদৃশ্য শোভে ভ্রূহিযুগল' (৩ পৃঃ) ; খরমূজা (পারসী খরবুজাহ) – 'খরমূজা কাঙ্কড়ী' (৯৬ পৃঃ) ; বাকী (আরবী) – বাকী ভৈল রাধা তোতে নব লক্ষ কড়ী' (২০ পৃঃ) ; মজুরি (আরবী) 'মজুরি সহিআঁ তোক আণিলে"। মো ভারী' (৮০ পৃঃ) ; মঞ্জুরিআ (আরবী মজুর + ইআ) – থাকিব পথের মাঝে মজুরিআ হাঁ' (৭৭ পৃঃ); লেম্বু (আরবী লীন, পারসী উচ্চারণ লে") —‘আম্ব লেম্বু ডালিম্ব' (১৫ পৃঃ) ; সফেরু (আরবী সফর, বিদেশ যাত্রা ; পেয়ারা অর্থে) 'চেরু বিরুঅ সফেরু' (৯৫ পৃঃ)।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1958 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.