শেখ ফজলল করিম ও তাঁর রচনা
Abstract
মীর মশাররফ হোসেনের (১৮৪৭-১৯১২) পদাঙ্ক অনুসরণ করে যেসব বাঙালী মুসলমান আধুনিক বাংলা সাহিত্যক্ষেত্রে প্রবেশ করেছিলেন, তাঁদের মধ্যে গছালেখক হিসেবে মোজাম্মেল হক (১৮৬০–১৯৩৩) ও লিরিক কবি হিসেবে কায়কোবাদ (আনু ১৮৫৮–১৯৫২) বিশিষ্ট শক্তির পরিচয় দিয়েছেন। কিছুকাল পর আমরা আর দু জন সুপরিচিত লেখকের সাক্ষাৎ পাই : ইসমাইল হোসেন সিরাজী (১৮৮০–১৯৩১) ও শেখ ফজলল করিম' (১৮৮২-১৯৩৬)। মোজাম্মেল হকের মতো এঁরাও গছা ও পদ্য দুইই রচনা করেছেন, কিন্তু তাঁর মতো এরাও প্রধানতঃ গদ্যলেখক। ইসমাইল হোসেন ও ফজলল করিম উভয়েই আবাল্য সাহিত্যচর্চা করেছেন : একজন প্রথম কবিতা রচনা করেন স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র হিসেবে, অন্যজন পঞ্চম শ্রেণীর ছাত্রাবস্থায় একটা গোটা কবিতার বইই প্রণয়ন করে ফেলেন"। তবে এজন্যে নয়, রচনাকুশলতার দিক দিয়ে— ফজলল করিমের দাবী বোধহয় ইসমাইল হোসেনের ওপরে।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1959 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.