সত্য-কলি-বিবাদ-সংবাদ বা যুগ-সংবাদ

DOI: https://doi.org/10.62328/sp.v3i1.4
Crossmark

Authors

Abstract

কবি মুহম্মদ খান আমাদের সাহিত্যে প্রথম রূপককাব্য রচয়িতা। আজকাল বিদ্যাসুন্দর, নল-দময়ন্তী, গোরক্ষবিজয় প্রভৃতি উপাখ্যানকেও রূপকরচনা বলে ব্যাখ্যা করার রেওয়াজ চালু হয়েছে। কিন্তু সে-সবের রূপক এমন প্রত্যক্ষ নয়, পাণ্ডিত্যের জোরে ব্যঙ্গ্যার্থ বের করা হয় মাত্র। যুগসংবাদের রূপক খুবই স্পষ্ট। কবি নিজেই বলেছেন:
১। উপদেশ পঞ্চালিকা করিব রচন
সত্যকলি বিবাদ সংবাদ বিবরণ ॥
২। বাক্য উপদেশ হেতু বহুল যতনে।
তেকারণে বিরচিলু ভাবি নিজ মনে ॥
মুহম্মদ খান আরো একদিক দিয়ে আমাদের সাহিত্যে বিশিষ্ট কবি। ইনি বাংলায় তৃতীয় ট্র্যাজেডী রচয়িতা। বাংলা ট্র্যাজেডীর আদি কবি 'জঙ্গনামা' ও লায়লী মজনু রচয়িতা দৌলতউজীর বাহরাম খান (১৫৪৫-৫৩ খৃঃ)। দ্বিতীয় কবি 'জঙ্গনামা' লেখক নসরুল্লাহ খান খোন্দকার (আঃ ১৫৮০-১৬৪০ খৃঃ) এবং তৃতীয় 'মক্তল হোসেনে'র কবি মুহম্মদ খান (১৬৩৫-৪৫ খৃঃ)। প্রথম ও দ্বিতীয়
কাব্যটি সম্পূর্ণ পাওয়া যায়নি। কাজেই 'মক্তল হোসেন' আমাদের সাহিত্যে আজো বিশিষ্ট কাব্য।

Downloads

Downloads

Download data is not yet available.

Published

1959-06-15

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

সত্য-কলি-বিবাদ-সংবাদ বা যুগ-সংবাদ. (1959). সাহিত্য পত্রিকা, 3(1), 97-232. https://doi.org/10.62328/sp.v3i1.4