কবি পাগলা কানাই
Abstract
পূর্ব পাকিস্তানে বাংলা সাহিত্য সম্পর্কে মৌলিক গবেষণা সম্ভব কিনা, সম্ভব হলেও সে দায়িত্ব গ্রহণ করার মতো উদ্যোগ, অন্তর্দৃষ্টি ও শ্রমনিষ্ঠ। আমাদের চরিত্রায়ত্ব কিনা—এ পর্যায়ের প্রশ্ন বর্তমানে আর উত্থাপনযোগ্য নয়। মাত্র কয়েক বছরের মধ্যে বাংলা একাডেমী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ গবেষণামূলক পত্রিকা ও গ্রন্থাদি প্রকাশ করে দৃষ্টান্ত দ্বারা প্রমাণ করেছেন যে তাঁদের অনুসন্ধানের ফলেই ক্রমশঃ বাংলা সাহিত্যের অনেক বিস্তৃত বা অনাদৃত অংশ সকল সাহিত্যপাঠকের গোচরাধীন হচ্ছে, অনেক পরিচিত অংশ সম্পর্কেও গতানুগতিক ধারণাদির বিকারমুক্তি ঘটছে। সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ তাঁদের “সাহিত্যিকী” মুদ্রিত করে এই অনুসন্ধানমূলক অভিযানের প্রকাশ্য শরীক হলেন। “কবি পাগলা কানাই” রাজশাহীর গবেষণামূলক পত্রিকা “সাহিত্যিকী”র প্রথম বর্ষের প্রথম সংখ্যায় একটি দীর্ঘ প্রবন্ধরূপে ছাপা হয়। বর্তমানে তার গ্রন্থাকৃতিও শোভমানতায় বিশেষ প্রীতিকর হয়েছে। বইটির পৃষ্ঠা সংখ্যা মোট ২৪০। আলোচনামূলক ভূমিকাটি ৪৭ পৃষ্ঠা দীর্ঘ। ৪৮ পৃষ্ঠা থেকে ২৩৬ পৃষ্ঠা পর্যন্ত কানাইয়ের ২৪০টি গানের সংকলন। এর পরের তিন পৃষ্ঠায় পাগলা কানাই সম্পর্কে কয়েকটি কিংবদন্তী উদ্ধৃত করা হয়েছে। শেষ দেড় পৃষ্ঠ। গ্রন্থপঞ্জী।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1959 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.