বাংলা ধ্বনি প্রবাহ (Connected Speech in Bengali)
Abstract
এ যাবৎ শব্দ ও বাক্য-অসংলগ্ন পৃথক পৃথক ধ্বনি সম্পর্কেই আমি বিশেষভাবে আলোচনা করেছি। ধ্বনির ব্যবহার সংক্রান্ত আলোচনায় শব্দের আদি মধ্য ও অস্তে ধ্বনির উচ্চারণের স্বরূপ ও পরিবর্তন সম্পর্কে যৎকিঞ্চিৎ ইংগিত করা হয়েছে। প্রত্যেক ভাষার কয়েকটি স্বর এবং গোটা কয়েক ব্যঞ্জনধ্বনিই সে-ভাষার প্রাণ, তার ধ্বনিমূল তরা 'Phoneme' বা 'Phonological Unit' কিন্তু সে ভাষাভাষী মানুষ তার সমাজ জীবন চালু রাখার জন্যে শুধু এ মূল ধ্বনিগুলোরই ব্যবহার করে না। অন্য কথায় ভাষার কয়েকটি মূলধ্বনি সমাজ জীবন রচনা করার প্রধান উপকরণ হলেও কোনো এক বিশেষ ভাষাভাষী মানুষ স্বাভাবিক জীবন রচনার উপায় হিসেবে মুখ খুললে আমরা যা শুনি তা' 'অ' ‘আ’•ঞ্চ' 'খ' প্রভৃতি গুটিকতক ধ্বনি নয়, বরঞ্চ ধ্বনির স্রোততরঙ্গ। সে স্রোততরঙ্গগুলোকে অর্থনির্দেশক কতকগুলো ভাগে বিভক্ত করলে এক একটি বাক্য পাওয়া যায়। ছোট হোক, বড়ো হোক এক একটি বাক্যই সমাজ জীবনের বিচিত্র রং রূপ উদ্ঘাটনকারী এক একটি বৃহত্তম একক বা ইউনিট। এ যে কত সত্য তা আমরা লক্ষ্য করি মানবশিশুর ভাষা আহরণের প্রক্রিয়া থেকে। মানুষ কথার সাহায্যে সমাজ জীবনের নানা কায়কারবার করতে গেলে সে যেমন একটা একটা ক'রে ধ্বনির সাহায্যে তা করে না, করে এক একটি বাক্যের সাহায্যে, তেমনি মানর- শিশুকেও দেখি কথা বলা শুরু করতে না করতে ভাঙাচোরা এক একটি বাকা ব্যবহার করতে।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1960 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.