রবীন্দ্রনাথের উত্তরকাব্য শিশির

DOI: https://doi.org/10.62328/sp.v4i1.2
Crossmark

Authors

Abstract

রবীন্দ্রনাথের শেষ দশকের কাব্যপ্রকাশ কি সিদ্ধি ও সম্ভাবনায় সমুজ্জ্বল, না, যেমন অভিযোগ শোনা গিয়েছে, নির্বাণোন্মুখ এই রচনা দুর্বল, স্বধর্মচ্যুত, কাব্যশক্তির এই ক্ষীণ প্রবাহ তত্ত্ব? আর গদ্যের বালুরাশিতে পথহারা, রবীন্দ্রপ্রতিভার কোনো বিশেষ স্বাক্ষর এখানে পাওয়া যাবে না? কিন্তু এ হোল স্পষ্টত নিন্দুকের বা অক্ষমের অভিভাষণ। ক্লান্তকবির সাময়িক আত্মধিকারকে নির্বিচারে প্রমাণ হিসেবে প্রয়োগ করা সুবুদ্ধির লক্ষণ নয়। একটি মহৎ ও সুদীর্ঘ কাব্যজিজ্ঞাসার শেষ অধ্যায় সম্পূর্ণ নিরর্থক হতে পারে এ কথা সহজ বুদ্ধিতে মেনে নেওয়া শক্ত। হয়তো বিপরীতের এই বিচিত্র সমাহারে বিচার-বুদ্ধি বিব্রত বোধ করবে, হয় তো কোনো একটি নিটোল পরিণতি বা স্থির লক্ষ্য দেখা যাবে না এই লেখায়, হয়তো বা রবীন্দ্রোত্তর কাব্যের সঙ্গে এর বর্তমান সংযোগ সামান্যই, — তবু, বিস্তৃত ভাবে না হলেও এর একটা মোটামুটি পরিচয় নেবার ও দেবার প্রয়োজন নিশ্চয়ই আছে।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.

Published

1960-06-15

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

রবীন্দ্রনাথের উত্তরকাব্য শিশির . (1960). সাহিত্য পত্রিকা, 4(1), 37-76. https://doi.org/10.62328/sp.v4i1.2

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%