বাংলা নাসিক্য ধ্বনি ও নাসিক্যীভবন
Abstract
অধ্যক্ষ মুহম্মদ আবদুল হাই এই বইয়ে বর্ণনামূলক ভাষাতত্ত্বের কয়েকটি বৈজ্ঞানিক রীতি অনুসরণ করে বাংলা ভাষার একটি ধ্বনিগত বৈশিষ্ট্যের বিশদ বিচার করেছেন। বাংলা ভাষার ধ্বনিগত গঠনপ্রকৃতির কোনো এক বিশেষ অংগের এ রকম পরিপূর্ণ ও পুংখানুপুংখ ভাষাতাত্ত্বিক বর্ণনা এ যাবৎ কেউ করেন নি। ভাষাবিজ্ঞানীর বর্ণনা মাত্রই কতগুলো পূর্বগৃহীত তত্ত্বগত ধারণা ও বিচারপ্রণালীর দ্বারা নিয়ন্ত্রিত, প্রতিটি সিদ্ধান্ত ভাষার প্রত্যক্ষ ব্যবহারের পর্যাপ্ত দৃষ্টান্তের দ্বারা প্রতিষ্ঠিত। আলোচ্য গ্রন্থেও তার ব্যতিক্রম ঘটে নি। বরঞ্চ বলা প্রয়োজন যে ভাষাবিজ্ঞানী মুহম্মদ আবদুল হাইয়ের তত্ত্বগত দৃষ্টিকোণটি মৌলিক এবং সূক্ষ্ম, বিভিন্ন সিদ্ধান্তে উপনীত হবার পূর্বে তিনি যে পরিমাণ দৃষ্টান্ত আহরণ করেছেন তার অজস্রতা ও ব্যাপকতা বিস্ময়কর। অবশ্য একথা বলার অর্থ এই নয় যে ভাষা বিচারের ক্ষেত্রে গ্রন্থকারের সকল তত্ত্বচিন্তার আমরা অসন্দিগ্ধ পোষকতা করি বা তাঁর দৃষ্টান্তপুঞ্জের শৃঙ্খলা ও সমারোহকে চূড়ান্ত বলে মেনে নিয়েছি। সে আলোচনা পরে করব। আগে বর্তমান বইয়ের বিচারপদ্ধতি ও সিদ্ধান্তসমূহের একটা ধারাবাহিক পরিচয় গ্রহণ করা যাক।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1960 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.