ঢাকাই উপভাষা

DOI: https://doi.org/10.62328/sp.v9i1.3
Crossmark

Authors

Abstract

ঢাকা সহরে বাংলা ভাষার প্রধানতঃ তিনটি উপভাষা প্রচলিত রয়েছে। ষ্ট্যাণ্ডার্ড কলোকুয়াল বা চলিত কথ্যভাষা। ঢাকাই কুট্টিদের উপভাষা এবং ঢাকা এবং ঢাকার প্রত্যন্ত অঞ্চলের প্রচলিত উপভাষা। কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষাপ্রাপ্ত উচ্চ ও মধ্যবিত্ত শ্রেণীর লোকেরাই সাধারণতঃ চলিত উপভাষাটি ব্যবহার করেন। একটি অপর ভাষার উচ্চারণে মাতৃভাষার কিছু না কিছু প্রভাব থাকে। স্থানীয় লোকেদের অনেকেরই চলিত কথ্যভাষার উচ্চারণেও তেমনি তাদের নিজস্ব উপভাষার ছাপ দেখা যায়। কলকাতা বা পশ্চিমবঙ্গ নিবাসী চলিত কথ্যভাষাভাষী মোহাজেরদের যাঁরা ঢাকায় বাস করছেন তাঁদের উচ্চারণে এখনও কোনা বিকৃতি ঘটেনি। ঢাকা সহরের আদি অধিবাসীদের একটি সতেজ ও বলিষ্ঠ উপভাষা আছে। স্থানীয় অধিবাসীদের এই শ্রেণীটিকে 'কুট্টি'নামে অভিহিত করা হয়। ঢাকার গাড়োয়ান, রিকশাওয়ালা ও রাজমিস্ত্রী প্রভৃতি শ্রমজীবী সমাজই কুটি নামে পরিচিত; তাদের মুখের উপভাষাটিকেই বাংলা ভাষার একটি বিশেষ রূপ “ঢাকাই কুট্টি উপভাষা' আখ্যা দেওয়া হয়েছে। এ উপভাষার অন্যান্য বহু বৈশিষ্ট্যের মধ্যে ধ্বনিগত একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে বাংলার প্রশস্ত দন্তমূলীয় 'চ' বর্গের ধ্বনিগুলোর কথ্যউপভাষার স্পর্শ এবং ঢাকার প্রত্যন্ত অঞ্চলের উষ্ম বা শিসজাত উচ্চারণের পরিবর্তে Affricate তথা খৃষ্ট উচ্চারণ।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.

Published

1965-06-15

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

ঢাকাই উপভাষা. (1965). সাহিত্য পত্রিকা, 9(1), 25-38. https://doi.org/10.62328/sp.v9i1.3

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%