বাংলা ধ্বনি প্রবাহ (Connected Speech in Bengali)
Abstract
শব্দশেষ এবং শব্দারম্ভের ভিন্নস্থান-জাত ( Heterorganic ) ব্যঞ্জনধ্বনির বহিব তী-সন্ধি Prosody of Junction : অভিনিধান শব্দশেষের স্বল্পপ্রাণ অঘোষধ্বনি ‘ক’ 'ট' ‘ত' এবং 'প' র পরে বিভিন্ন বর্গের স্বল্প ও মহাপ্রাণ অঘোষধ্বনিগুলো নতুন শব্দগঠন করলে পূর্ববর্তী ধ্বনিটি এক শব্দের অন্তর্গত দুই স্বরধ্বনির মধ্যবর্তী পাশাপাশি অবস্থিত দুটি স্পর্শধ্বনির প্রথমটির মতো অভিনিধানপ্রাপ্ত ( স্বরবিহীন হলন্ত তথা অসম্পূর্ণ ) উচ্চারণ লাভ করে। এদের পরে ‘র’, ‘ল’, ‘ন’, ‘ম’ এবং ‘শ’ নতুন শব্দ গঠন করলেও পূর্ববর্তী শব্দশেষের ’‘ক’ ‘ট’ ‘ত’ এবং ‘প’ এর উচ্চারণ একইভাবে অভিনিধান-প্রাপ্ত হয়। কেবল শব্দশেষের প্রশস্ত দন্তমূলীয় স্বল্পপ্রাণ অঘোষধ্বনি ‘চ’ এর পরে ‘ট’ ঐ’ এবং ‘ত’ ‘থ’ ধ্বনিগুলো এলে দ্রুত উচ্চারণে ‘চ’>‘স' তে পরিবর্তিত হ’য়ে স-কারীভবন তথা উষ্মীভবনের সৃষ্টি করতে পারে। শব্দশেষের ‘ত’ এর পরে শব্দারম্ভের ‘শ? কখনও কখনও পূর্ববর্তী ‘ত’ কে ‘শ’তে পরিবর্তিত ক'রে উষ্মী এবং দ্বিত্বীভবনের দৃষ্টান্ত স্থাপন করে। আবার ‘ত’-র পরে চ-বর্গীয় ধ্বনির ফলেও পরাগত দ্বিত্বীভবনের সৃষ্টি হয়।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1960 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.