মেহেরুল্লাহ্ ও জমিরুদ্দীন

DOI: https://doi.org/10.62328/sp.v4i2.3
Crossmark

Authors

Abstract

খৃষ্টান পাদরীদের কাছে বাংলা সাহিত্যের ঋণ অনেক।
ষোড়শ শতাব্দীতেই পর্তুগীজ ধর্মপ্রচারকেরা বাংলা দেশে ছড়িয়ে
পড়েছিলেন। রোমান ক্যাথলিক সম্প্রদায়ভুক্ত এই পাদরীরা সপ্তদশ শতাব্দীতে রীতিমতো কয়েকটি ধর্মপ্রচারকেন্দ্র গড়ে তুলেছিলেন, ঢাকা যার মধ্যে ছিল অন্যতম । ' এঁদেরকে অনুসরণ করে সমগ্র বাংলায় খৃষ্টধর্ম প্রচারে ব্রতী হন ইংরেজ পাদরীরা : ড্যানিশ উপনিবেশ শ্রীরামপুরে প্রোটেস্টান্ট মিশন-প্ৰতিষ্ঠা এক্ষেত্রে তাঁদের উল্লেখযোগ্য কীর্তি। ধর্ম প্রচারের প্রয়োজনে খৃষ্টান প্রচারকেরা বাংলা ভাষাকে গ্রহণ করেন এবং এভাবে এদের হাতে বাংলা গদ্যের কার্যকর ব্যবহার শুরু হয়। সপ্তদশ শতাব্দীর মধ্যভাগে ভূষণার ধর্মান্তরিত রাজকুমার দোম আন্তনিওর লেখা ‘ব্রাহ্মণ-রোমান ক্যাথলিক সংবাদ' এর মধ্যে সর্বপ্রাচীন রচনা। পর্তুগীজ পাদরী মানোএল দা আস্থ সাও-প্রণীত ‘কৃপার শাস্ত্রের অর্থ, ভেদ' ( রচনা ১৭৩৪, প্রকাশ লিসবন, ১৭৪৩ ) বাংলার প্রথম মুদ্রিত গ্রন্থ। একই বছরে তাঁর রচিত বাংলা ভাষার প্রথম ব্যাকরণ ও বাংলা-পর্তুগীজ শব্দকোষ লিসবনে প্রকাশিত হয় ।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.

Published

1960-12-16

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

মেহেরুল্লাহ্ ও জমিরুদ্দীন. (1960). সাহিত্য পত্রিকা, 4(2), 77-106. https://doi.org/10.62328/sp.v4i2.3

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%