বিদ্যাপতি কাব্যপাঠ

DOI: https://doi.org/10.62328/sp.v4i2.5
Crossmark

Authors

Abstract

ডাঃ বিমান বিহারী মজুমদারের মতে বিদ্যাপতির জীবনকাল মোটামুটি ১৩৮০ হইতে ১৪৬০ খৃষ্টাব্দ। তাঁহার প্রদত্ত তারিখ সত্য বলিয়া ধরিয়া লইবার বহু যুক্তি রহিয়াছে। এই হিসাবমতে বিদ্যাপতি মোটামুটি এক শতাব্দী বাঁচিয়া ছিলেন। বিদ্যাপতি ছিলেন মিথিলাবাসী এবং মৈথিল ভাষাতেই কাব্য-সাধনা করিয়াছিলেন। তিনি বিহারের কামেশ্বর রাজবংশের রাজসভা কবি হিসাবে তাহাদের উত্থান-পতন স্বচক্ষে দেখিয়াছিলেন। বিদ্যাপতি একাধারে বহু ভাষাবিদ ও পণ্ডিত ছিলেন। তিনি ইতিহাস, ভূগোল, ন্যায়, স্মৃতি ও নীতিশাস্ত্র সম্পর্কে গভীর জ্ঞান রাখিতেন এবং অলঙ্কার ও স্মৃতিশাস্ত্রের অধ্যাপক ছিলেন। তাঁহার রচিত ভূপরিক্রমা, কীতিলতা, পুরুষ-পরীক্ষা, কীর্তি-পতাকা, লিখনাবলী, শৈব-সর্বস্ব, গঙ্গাবাক্যাবলী, দূর্গাভক্তি-তরঙ্গিনী গ্রভৃতি গ্রন্থই তাঁহার পাণ্ডিত্যের ও বিচিত্র বিষয়াভিজ্ঞতার সাক্ষ্য দেয় । কিন্তু তাঁহার কবি-প্রতিভা তাঁহার পাণ্ডিত্যকেও অতিক্রম করিয়া গিয়াছে। তিনি সেকালের বিহারের বা পূর্ব-ভারতের নয়, সমগ্র ভারতেরই অন্যতম শ্রেষ্ঠ কবি ছিরেন। দেহজীবী প্রেমের কবি হিসাবে তিনি কালিদাস এবং জয়দেবের সগোত্র এবং মধ্যযুগের কবিদের মধ্যে অদ্বিতীয়।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.

Published

1960-12-16

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

বিদ্যাপতি কাব্যপাঠ. (1960). সাহিত্য পত্রিকা, 4(2), 255-300. https://doi.org/10.62328/sp.v4i2.5

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%