'হজরত আমীর হামজাৱ ধৰ্ম্মজীবন লাভ'
Abstract
হজরত মোহাম্মদের চাচা আমীর হামজার ইসলাম গ্রহণের কাহিনী বর্ণনা হলো গ্রন্থের বিষয়-বস্তু। এই সঙ্গে প্রকাশমান আক্রোশে অস্থির ক্রুর কোরেশ দলের বিরূপ মনোভাব, বিশ্বাসে স্থির ও সঙ্কল্পে অটল মোহাম্মদের সরল সুন্দর প্রকৃতি, আর স্নেহাতুর হৃদয় আমীর হামজার বীরত্ব-ব্যঞ্জক চরিত্র। মক্কার শাফা পর্বতের উপরে সেদিন অলিদ প্রভৃতি কোরেশরা প্রতিমা পূজায় রত; হেনকালে হজরত মোহাম্মদ তথা৷ বলিতে বলিতে যান মুখে এই কথা৷ বল হে কোরেশগণ, খোদাভিন্ন আর। উপাস্য কেহই নাই আমা সবাকার। অলিদ আবু জালের কাছে প্রস্তাব করলো যে মোহাম্মদকে তারা এমন অপমান করবে, যাতে বিশেষ লজ্জিত হয়ে সে ফিরে যায়। আবুজাল সানন্দে তাতে সায় দিয়ে অলিদ নিজেদের পূজ্য প্রতিমা জানালো, এতে কোন রকম শিথিলতা হবে না। কাঁধের উপর তুলে নিয়ে বললো, মোহাম্মদ প্রচার করেন যে তাঁর উপাস্য খোদাতালা লোকের কাঁধ থেকে আরও কাছে অবস্থান করেন এবং তিনি সদাজাগ্রত। এ যদি সত্য হয় তবে অলিদের দেবতা যেমন অলিদের কাঁধের উপর বর্তমান থেকে আপনাকে প্রকাশ করছে, তাঁর খোদাকেও তেমনি তিনি দেখান।
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1962 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.