পূর্ব পাকস্তানী গদ্য-সাহিত্য

DOI: https://doi.org/10.62328/sp.v6i1.6
Crossmark

Authors

Abstract

পূর্ব পাকিস্তানী গদ্যের সব চেয়ে গুরুত্বপূর্ণ অংশটি বোধ হয় তার সাহিত্য- সমালোচনা। দু' কারণে এই গুরুত্ব। সমালোচনার সাধারণ গুরুত্ব ত সর্বজনবিদিত। যে-কোন সাহিত্যের মান-নির্ণয়ের জন্য প্রয়োজনীয় খবর তার সমালোচনা-সাহিত্যের কাছ থেকে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। সমালোচনার মানের দিকে তাকালেই বোঝা যায় সৃজনশীল সাহিত্য উৎকর্ষের কোন স্তরে অবস্থান করছে। কিন্তু সমালোচকবুদ্ধি তাই বলে নিষ্ক্রিয়-সত্তা নয়। তার স্বাভাব সঞ্চার-ধর্মী ; সৃষ্টিকে সে শুধু প্রভাবিতই করে না, সৃষ্টির চেহারাও সে প্রকারান্তে নির্ধারণ করে দেয়। আমাদের সাহিত্যে সমালোচনার দ্বিতীয় গুরুত্বের কারণ এর সমৃদ্ধি। পরিমাণে গদ্য-সাহিত্যের এই শাখাতেই অধিক সংখ্যক রচনা যুক্ত হয়েছে ৷ তার চেয়েও যা বেশী করে লক্ষণীয় সে হল রচনারীতির দিক থেকে এর উৎকর্ষ৷ এই দিক থেকে সমকালীন গদ্যের অন্য কোন শাখা হয়ত এর সঙ্গে প্রতিযোগিতার সাহস করবে না। বাংলা সাহিত্যের ইতিহাস রচনার যে কয়টি প্রচেষ্টা বিগত ১৩ বছরে হয়েছে তাদের কথা-ই প্রথমে উল্লেখ করতে হয়। উক্ত কাজটি যে কত দুরূহ ইতিহাস-রচনার প্রত্যেকটি প্রচেষ্টাই তার সাক্ষ্য কম বেশী বহন করছে। সাহিত্যের ইতিহাস রচনা কোন কালেই সহজ কাজ ছিল না । কিন্তু বাংলা সাহিত্যের ক্ষেত্রে এই দুরূহতা শুধু তত্ত্বগত নয়, বহুলাংশে তথংগতও।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.

Published

1962-06-15

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

পূর্ব পাকস্তানী গদ্য-সাহিত্য . (1962). সাহিত্য পত্রিকা, 6(1), 185-220. https://doi.org/10.62328/sp.v6i1.6

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%