বাংলার ইতিহাসের দু'শো বছর : স্বাধীন সুলতানদের আমল (১৩৩৮-১৫৩৮ খ্রীঃ)
Abstract
একাধিক কারণে বইটী সুধী সমাজের দৃষ্টি আকর্ষণ করবে। প্রথমতঃ বইটি বাংলা ভাষায় লিখিত এবং প্রকাশক যথার্থই দাবী করেছেন যে “বাংলা ভাষায় এই পর্বের সুবিস্তৃত ইতিহাস রচনার প্রচেষ্টা এই প্রথম।” রাখাল দাস বন্দ্যোপাধ্যায় লিখিত 'বাংলার ইতিহাস' ২য় ভাগের চাইতে অনেক বেশী মাল মসলা এই বইটীতে ব্যবহার করা হয়েছে এবং সময়ের ব্যবধানের ফলে, বা যে কারণেই হোক, আলোচ্য বইটী রাখাল দাসের বই এর চেয়ে শ্রেষ্ঠত্ব দাবী করতে পারে। প্রকাশক আরও বলেছেন যে “অন্য ভাষাতেও সমগ্র পর্বটি ইতিপূর্বে এত পূর্ণাঙ্গ আকারে আলোচিত হয়নি।” প্রকৃত পক্ষে গ্রন্থকার এমন অনেক সূত্র থেকে বিষয়বস্তু আহরণ করেছেন যা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশিত History of Bengal, vol. II তে পাওয়া যায় না৷ আলোচ্য বইটী ছয়টী অধ্যায়ে বিভক্ত এবং এই অধ্যায়গুলিতে বাংলার স্বাধীন সুলতানদের ইতিহাস ধারাবাহিকভাবে বর্ণিত হয়েছে। আলোচনার জন্য এইরূপ ধারাবাহিক বর্ণনাই প্রকৃত পন্থা। রাজনৈতিক ইতিহাস ক থেকে ছ পৰ্যন্ত পরিশিষ্টে নানা জটিল প্রশ্ন আলোচিত হয়েছে, অতিরিক্ত টীকা ও সংশোধনী সংযোজিত হয়েছে এবং হিজরী ও খ্রীষ্টাব্দ সনের তুলনামূলক তালিকা দেওয়া হয়েছে। আবিষ্কৃত সূত্রের পরিমাণ সাপেক্ষ সকল সুলতানদের সম্বন্ধে আলোচনা সমপর্যায়ের হয়নি, তাতে গ্রন্থকারের কোন হাত নেই।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1962 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.