রবীন্দ্রনাথের চোখের বালি 

DOI: https://doi.org/10.62328/sp.v49i3(2).6
Crossmark

Official Crossmark button will be inserted here for this article DOI.

Crossmark Button Area

Authors

  • Gias Shamim University of Dhaka Author

Abstract

বাংলা উপন্যাসের ক্রমবিকাশমান ধারায় রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১-১৯৪১) চোখের বালি (১৯০৩) উপন্যাসের অবস্থান স্বাতন্ত্র্যচিহ্নিত। এ-উপন্যাসের মাধ্যমে রবীন্দ্রনাথ বঙ্কিম-প্রদর্শিত ঘটনাপ্রধান সমাজসমস্যাশ্রয়ী উপন্যাসের ধারা থেকে সরে এসেছেন এবং আত্মনিয়োগ করেছেন মনস্তত্ত্বপ্রধান উপন্যাস রচনায়। উনিশ শতকব্যাপী ইতিহাস-আশ্রিত রোমান্স, রোমান্সপ্রধান সামাজিক উপন্যাস এবং ঐতিহাসিক উপন্যাস রচনার যে প্রবণতা বঙ্কিমচন্দ্র- রমেশচন্দ্র-সঞ্জীবচন্দ্র- মীর মশাররফ প্রদর্শন করেছিলেন, একই শতাব্দীতে সে- ধারার অনুবর্তী থেকেছেন রবীন্দ্রনাথ, এবং রচনা করেছেন করুণা, বউ-ঠাকুরানীর হাট, রাজর্ষি। বিগত শতাব্দীর কয়েক দশকব্যাপী অনুসৃত শিল্পপ্রবণতা থেকে রবীন্দ্রনাথ অবশেষে বেরিয়ে এলেন, এবং বিংশ শতাব্দীর সূচনাপর্বে রচনা করলেন সমকালীন পরিপ্রেক্ষিতে অভিনব ও বিতর্কিত উপন্যাস চোখের বালি। কবি সার্বভৌম রবীন্দ্রনাথ এ- উপন্যাসে উপস্থাপন করেছেন রোমান্টিক স্বপ্নকল্পনা, আবেগময় প্রেমানুভূতি, অবাস্তব আদর্শবিলাস, কবিতাময় জীবনানুভব এবং ব্যক্তিচেতনাশ্রয়ী জীবনার্থ। চরিত্রচিত্তের প্রেমাকাঙ্ক্ষা, অচরিতার্থতা, অন্তর্জালাময় অস্থিরতা, বেদনাকাতর সন্তোষ ও ক্লাসিক পরিতৃপ্তি এ-উপন্যাসের দুর্লভ সম্পদ। ‘সেদিনকার বাংলা সাহিত্যক্ষেত্রে' চোখের বালি আকস্মিক; যুগ-আকাঙ্ক্ষার শৈল্পিক প্রতিফলক। পরবর্তীকালের সাহিত্যে, বিশেষত উপন্যাস-সাহিত্যে, এর আবেদন নিঃসন্দেহে সুদূরসঞ্চারী।

Downloads

Download data is not yet available.
cover

Downloads

Published

2012-06-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

রবীন্দ্রনাথের চোখের বালি . (2012). সাহিত্য পত্রিকা, 49(3), ৯৯-১২৩. https://doi.org/10.62328/sp.v49i3(2).6