ইন্দো-পাক সঙ্গীতের ইতিহাস
Abstract
বইখানা বিভিন্ন সময়ে ইংরেজী ভাষায় লিখিত তেরটি প্রবন্ধের সমষ্টি। এর কোনও কোনওটি বিশ পঁচিশ বছর আগেকার লেখা, আবার কোনও কোনওটি পুস্তক প্রকাশের দুই এক বৎসর আগেকার। বিষয়বস্তুঃ পাক-ভারতীয় সঙ্গীত, সঙ্গীতজ্ঞ, সঙ্গীতের পৃষ্ঠপোষক, সঙ্গীতের ক্রমবিকাশ, সঙ্গীতগ্রন্থ, সঙ্গীতরীতি, ইত্যাদি। প্রতি পৃষ্ঠায় সঙ্গীতের প্রতি গ্রন্থকারের গভীর অনুরাগ, তথ্য সংগ্রহে কঠোর পরিশ্রম স্বীকার এবং যন্ত্র ও কণ্ঠসঙ্গীত সম্বন্ধে সাক্ষাৎ জ্ঞানের পরিচয় পাওয়া যায়। স্বয়ং- সম্পূর্ণ প্রবন্ধাবলীর একত্র সমাবেশে রচিত বলে, বইখানিতে স্বভাবতই অনেক তথ্য একাধিকবার উল্লিখিত হয়েছে—প্রধান কথাগুলো ভাল করে মনের ভিতর বসবার সুযোগ পেয়েছে। সঙ্গীতের মত মনোহর আর্টের প্রতি জন-সাধারণের ভালবাসার আকর্ষণ থাকলেও বোধহয় হাজার-করা নয় শ' নিরানব্বই জনই এতে প্রকৃতপক্ষে অনুরাগী নয়, এমন কি, তাদের স্বরগ্রামেরও বোধ নাই। তাই, সঙ্গীতের মানোন্নয়ন করতে হলে শিশু শিক্ষায় কিছু সঙ্গীত ও সুর-সহযোগে আবৃত্তির ব্যবস্থা থাকা চাই। গ্রন্থকার একথা উল্লেখ করেছেন—বর্তমান শিক্ষাপদ্ধতিতে এ-বিষয় সংযোজিত হয়েছে তা-ও বলেছেন। এ-টি আশার কথা বটে, কিন্তু কয়েকটা বিশেষ প্রতিষ্ঠান ছাড়া সাধারণ শিক্ষার ক্ষেত্রে প্রাথমিক সঙ্গীত-শিক্ষা ব্যাপারে কোনই অগ্রগতি দেখা যাচ্ছে না। পাক-ভারত উপমহাদেশে কোথায় কোথায় বিশ্ববিদ্যালয়ে সঙ্গীত-শিক্ষার ব্যবস্থা চালু করা হয়েছে, গ্রন্থকার তার তালিকা দিয়েছেন; কিন্তু এব্যপারে পাকিস্তানে আশা- নুরূপ অগ্রগতি হয়েছে বলে জানা যায় না। এমন কি, আর্ট কাউন্সিল যে উদ্দেশ্যে গঠিত হয়েছিল, তা-ও প্রায় ব্যর্থ হয়েছে বলতে হবে। পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানে বর্তমানে সঙ্গীত-সাধনা কি স্তরে আছে, তার কি পরিমাণ পৃষ্ঠপোষকতা করা হচ্ছে ; এবং ধ্রুপদ, খেয়াল, ঠুংরী, টপ্পা প্রভৃতি মার্গ-সঙ্গীতে কোন্ কোন্ গুণী, কোন্ কোন্ যন্ত্রী, কোথায় কি ভাবে সঙ্গীত পরিবেশন করছেন, তার বিস্তারিত বিবরণ [Essays on History of Indo-Pak Music by Dr, Abdul Halim M. A. Ph-D]
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1962 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.