বাংলা দেশে মুসলমান আগমনের প্রাথমিক যুগ

DOI: https://doi.org/10.62328/sp.v7i1.3
Crossmark

Authors

Abstract

খৃষ্টীয় ত্রয়োদশ শতাব্দীর গোড়ার দিকে ইখতিয়ার-উদ-দীন মোহাম্মদ বখতিয়ার খলজী বাংলা দেশে মুসলমান রাজ্য প্রতিষ্ঠা করেন। এই সময় থেকে আরম্ভ করে এদেশে মুসলমানদের আগমন বৃদ্ধি পেতে থাকে এবং কালে মুসলমানরা এখানে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, যার ফলে বাংলা দেশের বৃহদাংশ পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়েছে এবং পূর্ব পাকিস্তান নাম ধারণ করেছে। কিন্তু বখতিয়ার খলজীর বিজয়ের পূর্বেও বাংলার সঙ্গে মুসলমানদের যোগাযোগ ছিল। এই প্রাথমিক আমলের যোগাযোগের স্বরূপ ও ধারা নির্ণয় করাই বর্তমান প্রবন্ধের উদ্দেশ্য। যেসব সূত্রের উপর নির্ভর করে এই প্রবন্ধ লেখা হয়েছে তাকে মোটামুটীভাবে কয়েকটা ভাগে ভাগ করা যায়, যেমন প্রত্নতাত্ত্বিক সূত্র, আরবীয় মুসলমান ভৌগোলিকদের বিবরণ এবং বাংলা দেশের বিভিন্ন অংশে প্রচলিত আখ্যানসমূহ। প্রত্নতাত্ত্বিকদের খননকার্যের ফলে রাজশাহী জেলার পাহাড়পুরে এবং ত্রিপুরা জেলার ময়নামতীতে আব্বাসীয় খলীফাদের একটী করে রৌপ্য মুদ্রা পাওয়া গিয়েছে। পাহাড়পুরে যে মুদ্রাটী আবিষ্কৃত হয়, তা ৭৮৮ খৃষ্টাব্দে খলীফা হারুণ অর রশীদ কর্তৃ ক মোহাম্মদীয়া টাকশাল থেকে উৎকীর্ণ হয়েছিল।' ময়নামতীতে আবিষ্কৃত মুদ্রাটি সম্বন্ধে বিশেষ কিছুই জানা যায় না৷ কারণ পাকিস্তান প্রত্নতাত্ত্বিক বিভাগ এযাবৎ খননকার্য সম্পূর্ণ করেন নি এবং প্রথম খননের ৮ বৎসরের মধ্যেও ক্ষুদ্র পুস্তিকা ছাড়া খননকার্যের সম্পূর্ণ বিবরণ প্রকাশ করেন নি। পাহাড়পুরে প্রাপ্ত মুদ্রাটির উপর নির্ভর করে ডঃ এনামুল হক সাহেব বলেন,..হিন্দু সভ্যতার কোন কোন প্রাচীন কেন্দ্রে এই প্রাচীন যুগের আরব- পারস্যের মুসলিম-সাধক ও ধর্ম-প্রচারকের আবির্ভাব ঘটিয়াছিল। আমাদের বিশ্বাস, এইরূপ কোন ইসলাম প্রচারকের দ্বারা পাহাড়পুরের বৌদ্ধ-বিহারে খলীফার এই মুদ্রা নীত হয়। সম্ভবতঃ, যিনি এই মুদ্রা সঙ্গে লইয়া তথায় প্রচার করিতে গমন করেন, তিনি বৌদ্ধদের হাতে প্রাণ হারাইয়াছিলেন এবং তাঁহার মুদ্রাটি বৌদ্ধ-ভিক্ষুদের হস্তগত হইয়াছিল। যেরূপেই হউক, পাহাড়পুরে আবিষ্কৃত খলীফার এই মুদ্রাটি অন্ততঃ খ্রীষ্টীয় নবম শতাব্দীতে উত্তর-বঙ্গের সহিত ইসলামের সম্বন্ধ সূচনা করিতেছে।” ডঃ হক মনে করেন যে এই মুদ্রা ব্যবসা বাণিজ্যের সূত্র ধরে আসেনি, কারণ তাঁর মতে, পাহাড়পুর তখন ব্যবসা বানিজ্যের কেন্দ্র ছিল না। তিনি আরও মনে করেন যে এই মুদ্র। অষ্টম-নবম শতাব্দীর মধ্যেই পাহাড়পুরে নীত হয়, কারণ “খ্রীষ্টীয় দশম শতাব্দীর পর, পাহাড়পুরের বৌদ্ধ-বিহার সম্বন্ধে বিশেষ কিছু জানা যায় না।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.

Published

1963-06-15

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

বাংলা দেশে মুসলমান আগমনের প্রাথমিক যুগ . (1963). সাহিত্য পত্রিকা, 7(1), 81-102. https://doi.org/10.62328/sp.v7i1.3

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%