উদাসীন পথিকের মনের কথা
Abstract
মীর মশাররফ হোসেনের আত্মজীবনীমূলক রচনা 'উদাসীন পথিকের মনের কথা'য় দুই পৃথক দুনিয়ার বিবরণ প্রদত্ত হয়েছে। পরিবারের, অন্য এলাকা বাইরের এবং পরিবেশের। ডাক এলাকা ঘরের এবং এক জগতের কথা কিছু দূর পর্যন্ত ধারাবাহিকভাবে বর্ণনা কোরে লেখক অন্য জগতের কথার অবতারণা করেন। কাহিনীর দুই ধারা কখনও পর পর কখনও পাশাপাশি এগিয়ে চলে। উভয় ধারার মধ্যেই আবার একাধিক স্বতন্ত্র প্রসঙ্গ বিদ্যমান। একশত আটানব্বই পৃষ্ঠায় সমাপ্ত এই গ্রন্থের রচনারীতির একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হোলো এই যে, গ্রন্থকার নানা প্রকার মানুষের জীবনের ক্ষুদ্র বৃহৎ ঘটনাবলীকে একটি কাহিনীর অংগে পরিণত কোরে সুকৌশলে গেথে তুলেছেন। উপন্যাস এ রকম না হয়ে উপায় নেই, কিন্তু আত্মজীবনীমূলক কাহিনীর মধ্যে এত বিভিন্নমুখী ঘটনাকে স্থান দেওয়া এবং সেই বৈচিত্রের মধ্যে ঐক্য বিধান করা সামান্য কৃতিত্বের কথা নয়। অবশ্য এই চেষ্টা রচনাকে আত্মজীবনীর নিজস্ব এলাকার একনিষ্ঠ বাস্তবতা থেকে ক্রমাগত উপন্যাসের অতিরক্ত কাল্পনিকতার দিকে টেনে নিয়ে গেছে। তাতে কিছু ক্ষতিও হয়েছে। সত্যকথন অবিমিশ্র হওয়ায় আত্মজীবনী হিসেবে এর মূল্য কমেছে, কল্পনা অবাধ করতে না পারায় এর গল্পরসে ঘাটতি পড়েছে। গ্রন্থকার নিজে যে আশঙ্কা অনুভব করেন, তার স্বরূপ আলাদা। তিনি ভেবেছিলেন যে, একাধিক প্রসংগের সম্মিলিত অবতারণার ফলে হয়তো কাহিনীর ধারাবাহিকতা ও বোধগম্যতা ব্যাহত হয়ে থাকবে। পঞ্চদশ তরংগে গ্রন্থকারের নিবেদন হোলো : পাঠক বিরক্ত হইবেন না। একটু ধৈর্য্য ধরিয়া পথিকের মনের কথা শুনিয়৷ যাইবেন। এ কথার বান্ধুনী, মিলগরমিলের দিকে আদৌ লক্ষ্য নাই। ... যেখানে সন্দেহ, যেখানে গরমিল বোধ করেন, দয়া করিয়া নিজগুণে সংশোধন ও সংলগ্ন করিয়া লইবেন।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1963 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.