জায়সী ও আলাওল (পদ্মাবতী-রত্নসেন ভেট খণ্ড)

DOI: https://doi.org/10.62328/sp.v7i1.6
Crossmark

Authors

Abstract

কবি পদ্মাবতীর বাস-কক্ষের  পদ্‌মাবতের সপ্তাবংশ সর্গটি আবেগের প্রসার, অনবরত উপমার সঞ্চয়ে বিশেষভাবে উল্লেখযোগ্য। করেছেন পণ্ডিত ও তত্ত্বরসিক হিসেবে নয়, যদিও এখানে তা একেবারে অবর্তমান নেই, কিন্তু জীবন-বিলাসী আনন্দিত কবি হিসেবে। বিবাহের পর বর-কন্যার প্রথম নিশি-যাপন এ-সর্গের উপজীব্য। কবি পরিতৃপ্তির সঙ্গে বর-কন্যার সচকিত সংলাপ, আভরণের দীপ্তি, দেহ-সংযোগের উল্লাস এবং অন্তকালের অবসাদের রহস্য বর্ণনা করেছেন। সমস্ত বর্ণনা একত্রিত হয়ে একটি মধুর সম্মোহনের সৃষ্টি করেছে। কখনও কখনও বর্ণনার পুনরাবৃত্তি আছে, যেগুলোর কিছু অংশ মধ্যযুগীয় কবির স্বাভাবিক অভিভাষণ হিসেবে অগ্রাহ্য করা যায়। ষড়বিংশ সর্গের শেষ তিনটি স্তবক এবং সপ্তবিংশ সর্গের প্রথম স্তবক একই তথ্যের প্রকাশ-বৈচিত্র্য মাত্র। বর্ণনা দিচ্ছেন যেখানে পদ্মাবতী ও রত্নসেন যাপন করবেন। সে বাস-কক্ষ কৈলাশ-সদৃশ পদ্মাবতীতে মনে হচ্ছে তারকা-সমাবৃত শশী চন্দনের সুগন্ধ, চতুর্দিকে হীরা এবং মুক্তার দীপ্তি। উপরে রক্তিম চন্দ্রাতপ, ভূমিতে সুদৃশ্য আচ্ছাদন। সপ্তবিংশ সর্গ আরম্ভ হয়েছে সুখ-বাস নারী- সেজের বর্ণনা দিয়ে। ষড়বিংশ সর্গের শেষ তিনটি স্তবক আমাদের প্রয়োজনে আসছে বাংলা পদ্মাবতীর অলোচনা সূত্রে। আলাওল এ-তিনটি স্তবক এবং সপ্তবিংশ সর্গের প্রথম স্তবকের সম্মিলিত রূপের ভাব-সংক্ষেপ করে একটি সংক্ষিপ্ত বর্ণনা দিয়েছেন। মূলের ৫৪ চরণ ভাষান্তরিত হয়ে ২৮ চরণে দাঁড়িয়েছে যার মধ্যে আলোচা সর্গের প্রথম স্তবকের দুটি মাত্র চরণের অনুবাদ জীবনের প্রথম মিলন-নিশি এবং সেখানে সখীগণ পরিবৃত সে বাস-কক্ষে মলয়গিরির অনুবাদে এ-দুটি চরণের সঙ্গে পূর্বের ২৬টি চরণের সম্পর্ক এত ঘনিষ্ঠ যে, সেগুলোকেও বর্ত মান আলোচনার অন্তর্ভুক্ত করতে হল।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.

Published

1963-06-15

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

জায়সী ও আলাওল (পদ্মাবতী-রত্নসেন ভেট খণ্ড). (1963). সাহিত্য পত্রিকা, 7(1), 155-252. https://doi.org/10.62328/sp.v7i1.6

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%