মধ্যযুগের কাব্য-সংগ্রহ

DOI: https://doi.org/10.62328/sp.v7i1.7
Crossmark

Authors

Abstract

‘মধ্যযুগের কাব্য-সংগ্রহ' বলে চিহ্নিত হলেও আলোচ্য সংকলনটি শুধু মধ্যযুগের মুসলমান কবিদের রচনা-সংকলন। কেবল মুসলমান কবিদের রচনা সংগ্রহ কেন, এ প্রশ্নের কোন উত্তর এ বইতে দেওয়া হয় নি—'ভূমিকা’য়ও নয়। এর সদুত্তর দিতে পারলেও, একথা স্বীকার না করে উপায় নেই যে, গ্রন্থের নামকরণ ভিন্ন ইঙ্গিত বহন করে। মুসলমান কবিদের রচনা সংকলন বলেই আলোচ্য গ্রন্থটি অনিবার্যভাবে আবদুল কাদির ও রেজাউল করিম-সম্পাদিত 'কাব্য-মালঞ্চে'র (কলিকাতা, ১৯৪৫) কথা স্মরণ করিয়ে দেয়। মুসলমান কবিদের রচনাসংগ্রহের এটিই ছিল বোধহয় প্রথম প্রচেষ্টা। অবশ্য 'কাব্য-মালঞ্চে'র কাল পরিধি অনেক বিস্তৃত ছিল: মধ্যযুগের শুরু থেকে যুদ্ধোত্তর কালের কবিদের রচনা তাতে গৃহীত হয়৷ ১৯৮ পৃষ্ঠার বইয়ের মাত্র ৭৮ পৃষ্ঠায় মধ্যযুগের ৫৪ জন মুসলমান কবির ৮০টি কবিতা সেখানে সংকলিত হয়। অধ্যাপক আহমদ শরীফ সে সময়ের রচনা সংগ্রহ করেছেন চার শতাধিক পৃষ্ঠায়। ৭৪ জন কবির ১২৮ টা কবিতা এতে আছে। এঁদের মধ্যে দুজন কবি পনেরো শতকের, বারো জন ষোল শতকের, ষোল জন সতেরো শতকের, বাইশ জন আঠারো শতকের ও বাকী বাইশজন উনিশ শতকের লোক। বর্তমান সংকলনে তাই অনেক বেশী কবি 'কাব্য-মালঞ্চে' সংকলিত মাত্র ছটি কবিতা ও কবিতার পরিচয় আমরা পাই। এখানে পাওয়া যাবে। কাজেই, আলোচ্য সংকলনের রচনাচয়নে সম্পাদক যে নতুনত্বের ও কৃতিত্বের পরিচয় দিয়েছেন, সে কথা সহজেই বলা চলে।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.

Published

1963-06-15

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

মধ্যযুগের কাব্য-সংগ্রহ. (1963). সাহিত্য পত্রিকা, 7(1), 253-258. https://doi.org/10.62328/sp.v7i1.7

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%