'রসুলবিজয়' ॥ জয়েন উদ্দীন বিরচিত ॥
Abstract
কবি জয়েন উদ্দীনের 'রসুল বিজয়' কাব্যের একখানি মাত্র পাণ্ডুলিপি পাওয়া গেছে। সংগ্রাহক মরহুম আবদুল করিম সাহিত্য বিশারদ। পাণ্ডুলিপিটি আদ্যন্ত খণ্ডিত। এর পর পঞ্চাশ বছর গত হয়েছে, কিন্তু এ কাব্যের আর কোনো পাণ্ডুলিপি কারো চোখে পড়েনি। ভবিষ্যতেও পাওয়া যাবে কি-না, বলা যায় না৷ এ অনিশ্চয়তার দরুন, আমাদের হাতে যতটুকু এসেছে, তাই ইতিহাসকার ও গবেষকদের আলোচনার সুবিধার জন্যে ছেপে দেয়া বাঞ্ছনীয় মনে করছি। অবশ্য সাহিত্য বিশারদ ১৩২০ সালে এই পাণ্ডুলিপির বিস্তৃত পরিচয় দেন এবং তখন থেকেই বিদ্বানদের মধ্যে এ বিবরণ-ভিত্তিক আলোচনা শুরু হয়৷
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1963 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.