প্রথম যুগের বাংলা উপন্যাস

DOI: https://doi.org/10.62328/sp.v8i1.7
Crossmark

Authors

Abstract

হাজার বছরের বাংলা সাহিত্যের ইতিহাসের নিরিখে বিচার করলে বাংলা উপন্যাস হালের সৃষ্টি বলা যায়। ইওরোপীয় সংঘাত ও সংস্কৃতির সংস্পর্শে এসে বাংলা সাহিত্যের নবজাগরণের উদ্বোধন ঘটে। বাংলা গদ্য সাহিত্যের বিকাশ এই নবজাগরণেরই ফল। পশ্চিমের শিক্ষা সংস্কৃতি আচার আচরণের ঘুর্ণাবর্তে বাঙালীর জাতীয় জীবনে যে বিষময় আবহাওয়ার সৃষ্টি হ'য়েছিল তারই অমৃতময় ফল আধুনিক বাংলা সাহিত্য। পশ্চিমের সংস্পর্শেই এদেশে সাহিত্যিকরা পেয়েছে মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি। মানবতাবোধই (Humanism) আধুনিক সাহিত্যের মৌল লক্ষণ। এই নবজাগরণের উদ্যোক্তা, নিয়ামক, ধারক ও বাহক ইওরোপীয় ও বাঙালী মনীষী-উভয়ই। কেরী, মার্শম্যান, উইল্কিন্‌স্, লঙ, – ইত্যাদি বিদেশী পণ্ডিতেরা প্রত্যক্ষভাবে তাঁদের নিজেদের উদ্দেশ্য সিদ্ধির জন্য বাংলা গদ্য সৃষ্টির উদ্যোগ করেন, সেই সূত্রেই প্রথম যুগের গদ্য রচনায় বাঙালীর প্রথম হস্তক্ষেপ ফোর্ট উইলিয়ম কলেজ এই প্রাথমিক গদ্যের সূতিকাগৃহ।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.

Published

1964-06-15

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

প্রথম যুগের বাংলা উপন্যাস . (1964). সাহিত্য পত্রিকা, 8(1), 180-197. https://doi.org/10.62328/sp.v8i1.7

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%