শাহ মুহম্মদ সগীরের ইউসুফ-জলিখা
Abstract
বাংলা-সাহিত্যে মুসলমানদের প্রত্যক্ষ ও পরোক্ষ দান যে বর্তমান, — সে-সম্বন্ধে কোন দ্বিমত নাই। তবে, এ-কথা সচরাচর বলা হয় যে, বাংলা-সাহিত্যে মুসলমানদের পরোক্ষ দান অনেক পূর্ববর্তী এবং প্রত্যক্ষ দান বহু পরবর্তী সপ্তদশ শতাব্দীর ঘটনা। মুসলমানেরা খ্রীষ্টীয় ত্রয়োদশ শতাব্দী হইতে যে বাংলা-ভাষা ও সাহিত্যে পরোক্ষভাবে প্রভাব বিস্তার করিয়া আসিয়াছে, ইহা ঐতিহাসিক ব্যাপার হইলেও, সপ্তদশ শতাব্দীর অন্ততঃ দুই শতাব্দী পূর্ব হইতে বাংলা-সাহিত্যে তাঁহাদের প্রত্যক্ষ দান যে বিদ্যমান ছিল, ইহাও বর্তমানে একটি ঐতিহাসিক সত্যে পরিণত হইয়াছে। শাহ মুহম্মদ সগীর নামক এক মুসলিম কবির “ইউসুফ-জলিখা” নামক একটি বাংলা কাব্যের আবিষ্কারেই এই ঐতিহাসিক সত্যটি প্রতিষ্ঠিত। এই কাব্যের রাজ-প্রশস্তি হইতে জানিতে পারা যায়, গৌড়ের সুলতান গিয়াসু-দ্-দীন আজম শাহের রাজত্বকালে (১৩৯৭-১৪১০ খ্রীঃ) কবি এই কাব্য রচনা করিয়াছিলেন।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1964 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.