বাংলা ছন্দ ও আধুনিক বাংলা কবিতা
Abstract
বর্তমান প্রবন্ধের ক্ষুদ্র কলেবরে আমি সেই ভূমিকা কথঞ্চিৎ বিশ্লেষণ করতে চাই। এ ব্যাপারে সীমাবদ্ধতা প্রচুর। প্রথমত বাংলা ছন্দের প্রামাণ্য শাস্ত্র গ্রন্থ নেই। যে সব ছাত্রপাঠ্য আলোচনা আছে তার কোনটিই পূর্ণাঙ্গ নয়। অধিকন্তু অকারণ পাণ্ডিত্যের প্রদর্শনীতে দিশাহারা, এ বিষয়ে একমাত্র রবীন্দ্রনাথের “ছন্দ” গ্রন্থটিই উল্লেখযোগ্য ব্যতিক্রম। তবে, বলাবাহুল্য, এ গ্রন্থেও আধুনিক কাল পর্যন্ত প্রসারিত বাংলা ছন্দের বিবর্তনের ইতিহাস অলিখিত। পরন্তু প্রচলিত গ্রন্থসমূহে সূত্রাদির নিরর্থক জটিলতা ও পরিভাষার বৈচিত্র্য পাঠক চিত্তকে বিমূঢ় করে। তাই, প্রবন্ধের সূচনায়, আলোচনার সুবিধার্থে আমি কয়েকটি সূত্র নির্দেশ করে নিতে চাই ৷ বাংলা ছন্দ প্রধানত তিন শ্রেণীবদ্ধ স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, ও অক্ষরবৃত্ত।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1964 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.