বাংলা বইয়ের তালিকাগ্রন্থ
Abstract
বাংলা ভাষায় প্রকাশিত বইপত্রের তালিকা-নির্মাণের প্রচেষ্টা খুবই আধুনিক ৷ উনবিংশ শতাব্দীর প্রথম পাদেও এ ধরণের তালিকাগ্রন্থ সংকলন করার প্রয়োজনীয়তা কেউ অনুভব করেন নি এবং সারা উনিশ শতকে কোন বাঙালী সাহিত্যকর্মী এ কাজে আত্মনিয়োগ করার সার্থকতা দেখতে পান নি। শুধু তাই নয়, বিংশ শতাব্দীর প্রথম ভাগ পর্যন্ত বাংলা গ্রন্থের তালিকা প্রণয়নের ক্বতিত্ব প্রধানতঃ ইউরোপীয় বিদ্যোৎসাহীদেরই প্রাপ্য। এর সঙ্গে অবশ্য যুক্ত হয়েছিল সরকারী আনুকূল্য ও প্রতিষ্ঠানগত উৎসাহ। সরকারী উদ্যোগ না থাকলে মধ্য-উনিশ শতকেও বাংলা বইপত্রের তালিকা-প্রণয়নের কাজ আরম্ভ হত কি না সন্দেহ। ১৮৫৩ খৃষ্টাব্দে বাংলা দেশে প্রকাশিত পুস্তকাদি সম্পর্কে তথ্যসংগ্রহের ইচ্ছা জাগে বাংলা সরকারের এবং তদনুযায়ী ১৮৫৪ সালে কলকাতার চীফ ম্যাজিস্ট্রেট রেভারেও জেম্স লঙকে (১৮১৪ – ১৮৮৭) এ ধরনের একটা তালিকা তৈরী করতে অনুরোধ জানান । প্রথম যুগের বাংলা ভাষাভিজ্ঞ মিশনারীরা — উইলিয়ম কেরী ( ১৭৬১ – ১৮৩৪ ), জোশুয়া মার্শম্যান (১৭৬৮- ১৮৩৭ ) এবং উইলিয়ম ওয়ার্ড ( ১৭৬৯–১৮২৩ )–এর বহু পূর্বেই লোকান্তরিত হয়েছিলেন। কলকাতার মিশনারীদের মধ্যে লঙের স্থান তখন বেশ উঁচুতে।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1964 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.