জেমস্‌ লঙ্

DOI: https://doi.org/10.62328/sp.v8i2.5
Crossmark

Authors

Abstract

পাদ্রী জেমস্‌ লঙ্, তুলনামূলক ভাষাতত্ত্ব, পুরাতন সমাজতত্ত্ব, সাহিত্য সাংবাদিকতা, প্রবাদ সংগ্রহ, গ্রন্থপঞ্জী সংকলন, পাঠ্য পুস্তক সংকলন, পুরানো দলীল সংগ্রহ ও সম্পাদন প্রভৃতি সম্বন্ধে প্রচুর ও অতি মূল্যবান কাজের পথিকৃত। তিনি আমাদের চির কৃতজ্ঞতা অর্জন করিয়াছেন। তিনি এই কাজগুলি চল্লিশ বৎসর ধরিয়া কঠিন পরিশ্রম ও একান্ত নিষ্ঠাসহকারে সম্পাদন করেন। সাধারণ শিক্ষিত সমাজের কথা দূরে থাকুক, আমাদের পণ্ডিত সমাজ ও উনবিংশ শতাব্দী বিষয়ে বিশেষজ্ঞরাও তাঁর বহুমুখী কার্য্যাবলীর সহিত তেমন পরিচিত নহেন। বাংলা প্রবাদ-সংগ্রহকারী জেম্‌স্‌ লঙ্ নামক একটি ক্ষুদ্র প্রবন্ধে তাঁর এই বিষয়ের কার্য্য সম্বন্ধে অন্যত্র লিখিয়াছি। এই স্থলে গ্রন্থপঞ্জী সংকলনকারীলঙ্, সম্বন্ধে কয়েকটি কথা লেখা যাইতেছে। জেমস্ লঙ্, ১৮১৪ খৃষ্টাব্দে জন্মলাভ করেন (সম্ভবত : আয়ারল্যাণ্ডে।) বাল্যকালে কয়েক বৎসর তিনি রুশ দেশে অতিবাহিত করেন। ১৮৩৯ তিনি ধর্মযাজকের পদে বৃত হন এবং পরবর্ত্তী বৎসর পুরোহিতের পদ লাভ করিয়া চার্চ মিশনারী সোসাইটীর দ্বারা ভারতে প্রেরিত হন। প্রথমে তিনি মির্জাপুর-স্থিত (কলিকাতা) সোসাইটীর স্কুলে কাজ করেন ও ইহার পর কলিকাতার নিকটস্থ ঠাকুর পুকুর নামক গ্রামে স্কুল স্থাপিত করেন।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.

Published

1964-12-16

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

জেমস্‌ লঙ্. (1964). সাহিত্য পত্রিকা, 8(2), 106-251. https://doi.org/10.62328/sp.v8i2.5

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%