জায়সী ও আলাওল কয়েকটি সংক্ষিপ্ত অধ্যায়ের তুলনা এবং আলাওল এর ব্যতিক্রম
Abstract
সিংহলে উপনীত হবার পর সিংহলের বিভিন্ন দৃশ্য দেখে রাজা রত্নসেন পুলকিত হলেন। ` গুরু শুক সিংহলের সঙ্গে রাজাকে পরিচিত করাল। রাজ প্রাসাদ, রাণীনিবাস, মন্দির ইত্যাদি কোন গৃহ কোথায় আছে শুকের কাছ থেকে রাজা তা জানলেন। রাজাকে সর্বপ্রকার নির্দেশ দিয়ে শুক পদ্মাবতীর কাছে রাজার আগমনের সংবাদ পৌঁছে দিল। শুকের অনুপস্থিতিতে রাজা মহাদেব মন্দিরে যেয়ে ব্যাঘ্রচর্মের উপর যোগাসনে বসলেন। প্রথম স্তবকে আলাওল মূলকে অত্যন্ত নিবিড়ভাবে অনুসরণ করেছেন। দুই এক ক্ষেত্রে অর্থের কিছুটা পরিবর্তন হয়েছে কিন্তু প্রধানতঃ সব কয়টি চরণই মূলের সঙ্গে সঙ্গত প্রথম চরণে মূলে পাই “পূছা রাজৈ কহু গুরু সূআ,” বাংলাতে আছে, “নৃপতি কহিল তবে শুন গুরু শুক।” তৃতীয় চরণ মূলে, “পৰন বাস সীতল লেই আবা,” বাংলাতে “সৌরভ সহিতে আসি শীতল পবন।” চতুর্থ চরণ মূলে, “পয়া দহন চন্দনু জন্ম লাবা,” বাংলাতে, “দহিত অঙ্গেত যেন লাগিল চন্দন।” সপ্তম চরণ মূলে, “নিকসত অব কিরিণ-রবি-রেখা,” বাংলাতে, “অন্ধকার দূরে গেল কিরণ উজ্জ্বল ।” অষ্টম চরণ মূলে, “তিমির গত্র নিরমল জগ দেখা,” বাংলাতে “সকল জগত আজি দেখি নিরমল!” নবম চরণ মূলে, “উঠে মেঘ অস জানহু আগৈ,” বাংলাতে, “সমুখে মেঘের প্রায় দেখি অদভুত।” মূলে দশম চরণ “চমকৈ বীজ গগন পর লাগৈ,” বাংলাতে, “আকাশে লাগিল যেন সুধীর বিদ্যুৎ।” একাদশ চরণ মূলে “তেহি উপর জনু সসি পরগাসা,” বাংলাতে, “তাহার উপরে যেন চন্দ্রিমা প্রকাশ।” এভাবে চরণে চরণে অগ্রসর হয়ে প্রমাণ করা যায় যে, আলাওল মূলের কোন পরিবর্তন না ঘটিয়ে এবং মূলের বর্ণনারীতি ও উপমাকে সম্পূর্ণরূপে অনুসরণ করে এবং সে সঙ্গে বাংলা শব্দ এবং ছন্দ রীতির বিশিষ্টতাকে আহত না করে একটি কুশল অনুবাদ কর্মের পরিচয় দিয়েছেন।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1965 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.