একটি পাকভারতীয় লোক গল্পের আলোচনা : খাদ্যলোভী ফাঁকিবাজ ও তার শাস্তি
Abstract
পৃথিবীর লোক গল্পের ভাণ্ডারে খাদ্যদ্রব্য নিয়ে চালাকি ও ফাঁকি দেবার রেওয়াজ সংক্রান্ত গল্পের সংখ্যা কম নয়। সব দেশেই এই জাতীয় গল্প কম বেশী সর্বজনবিদিত। খাদ্যদ্রব্যের লোভ ও পরিণামে লোভীর শাস্তিলাভ এই জাতীয় গল্পের প্রায়ই মূল কাঠামো প্রস্তুত করে। এদের কোন কোন গল্পের পাঠান্তর পর্যন্ত আছে আবার কোনটির পাঠান্তর সংখ্যায় কম। গল্পগুলো ইংরেজীতে যাকে বলে Tale type তার পর্যায়ভূক্ত হতে সমর্থ, কেন না গল্পগুলোর কাঠামো সুদৃঢ়, চরিত্রগুলো সুস্পষ্ট এবং লোকগল্পের যে প্রধান প্রয়োজন একটি পূর্ণাঙ্গ কাহিনী থাকা তাও এই গল্পগুলোতে বিদ্যামান। আলোচ্য গল্পগুলোরই একটি প্রসিদ্ধ সংস্করণ “অকৃতজ্ঞ সঙ্গী ও সংগৃহীত দ্রব্যে ফুঁকি” এই পর্যায়ভুক্ত (Unjust partner & the decep - tive crop Division.) আরণে থম্পসন রচিত বিখ্যাত টাইপ ইনডেক্স গ্রন্থে’ এই গল্পের উল্লেখ দুবার লক্ষ্য করা যায়—টাইপ ৯ ও ১.৩০। গল্পটিকে বিখ্যাত মটিফ ইনডেক্স গ্রন্থে কে ১৭১১ পর্যায়ভূক্ত করা হয়েছে (Motif k171. 1, Deceptive Crop division above the ground, below the ground & k. 171. 2, Deceptive grain division: the corn & the chaff.) গল্পটি এশিয়া, ইউরোপ এবং উত্তর আমেরিকাতে বিশেষ পরিচিত।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1965 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.