জাঁ রাসিন ও জ্যোতিরিন্দ্রনাথ

DOI: https://doi.org/10.62328/sp.v9i2.5
Crossmark

Authors

Abstract

জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর সম্ভবতঃ সর্বমোট তেত্রিশখানা নাটক লেখেন। এরমধ্যে বাইশখানিই অনুবাদ। প্রচলিত মত-অনুযায়ী তাঁর পূর্ণাংগ মৌলিক নাটক মাত্র চারটি। পুরুবিক্রম ( ১৮৭৪), সরোজিনী (১৮৭৫ ), অশ্রুমতী (১৮৭৯), স্বপ্নময়ী (১৮৮২)। বিষয়বস্তুর নির্বাচনে ও রূপায়ণে এই নাটক- গুলিতে যদিও এক প্রকার রঙ্গমঞ্চীয় ঐতিহাসিক আবেদন সৃষ্টির প্রয়াস লক্ষণীয়, তবুও একথা স্বীকার করতেই হবে যে নাট্যকার ইতিহাসের মোড়কে মুখ্যত সমকালীন হিন্দু জাতীয়তাবাদের উত্তাপ ও উত্তেজনাকেই মঞ্চে পরিবেশন করার সংকল্প গ্রহণ করেন। প্রকৃত ইতিহাস সর্বত্র নাট্যকারের আন্তরিক অভিপ্রায়-অনুযায়ী সংঘটিত না হওয়ায় জ্যোতিরিন্দ্রনাথকে বহু স্থলে উদ্দেশ্যসিদ্ধির অনুকূলে উদ্ভাবনার আশ্রয় গ্রহণ করতে হয়েছে। নাটকীয় কল্পনার এই মূলগত অসঙ্গতি জ্যোতিরিন্দ্রনাথের তথাকথিত ঐতিহাসিক নাটকের দুর্বলতার অন্যতম কারণ। জ্যোতিরিন্দ্রনাথের শিল্পানুপ্রেরণাও দ্বিধামুক্ত ছিল না। ইতিহাস অবলম্বন করে হিন্দু জাতীয়তাবাদ প্রচারে তিনি যেমন উৎসাহী ছিলেন তেমনি তাঁর শিল্পীমনের অন্য এক প্রধান কামনা ছিল নরনারীর দ্বন্দ্ববিক্ষুব্ধ আবেগের শাশ্বত সত্যকে প্রত্যক্ষ করা। এই শেষোক্ত চেতনা অনেক ক্ষেত্রে নাটকের ঐতিহাসিক পরিমণ্ডল এবং নাট্যকারের জাতীয়তাবাদী ভাবাবেগ উভয়কেই অংশত বিনষ্ট করেছে। জ্যোতিরিন্দ্র- মানসের এই ত্রিশঙ্কু-দশা তাঁর আদর্শের অনুমোদনকারী সমালোচকরা পর্যন্ত লক্ষ্য না করে পারেন নি।

Downloads

Downloads

Download data is not yet available.

Published

1965-12-16

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

জাঁ রাসিন ও জ্যোতিরিন্দ্রনাথ . (1965). সাহিত্য পত্রিকা, 9(2), 125-176. https://doi.org/10.62328/sp.v9i2.5