লালন শাহের জীবন-কথা

DOI: https://doi.org/10.62328/sp.v11i1.2
Crossmark

Authors

Abstract

সারাজীবন আত্ম-লালন শাহ্ বাঙলার লোক-সাহিত্যের শ্রেষ্ঠতম দিকপাল। প্রায় পৌণে এক শতাব্দী পূর্বে এই কালোত্তর প্রতিভার তিরোভাব ঘটেছে। তথাপি তাঁর জীবনীর কোন নির্ভরযোগ্য আলোচনা আজো লিপিবদ্ধ হয়নি। কারণ তাঁর দীর্ঘ-জীবনের কাহিনী-রচনায় প্রয়োজনীয় উপকরণ খুঁজে পাওয়া মুস্কিল। সাহিত্যের শ্রেষ্টতম গীতিকবি চণ্ডীদাসের মতই লালন শাহ্ লোপের সাধনা করে গিয়েছেন। কোথাও তিনি নিজের পরিচয় রেখে যাননি। মধ্যযুগের ঐতিহ্যবাহী কবি হয়েও লালন শাহ্ তাই মধ্যযুগীয় কবিদের থেকে এ-ব্যাপারে আশ্চর্যরকম পৃথক। বাঙলা দেশের বিভিন্ন অঞ্চল থেকে আজ পর্যন্ত তাঁর রচিত কয়েক হাজার গান সংগৃহীত হয়েছে । সে সবের মধ্যে এমন একটি রচনাও পাওয়া যায়নি—যার মধ্যে লালন-জীবনীর সুস্পষ্ট তথ্য-নির্দেশ বিধৃত। নিজের সম্পর্কে তাঁর এ-নির্লিপ্তি প্রায় সীমাহীন। আত্ম-পরিচয় দানে লালনের সামান্যতম আগ্রহও ছিলনা। বরং গভীর বিতৃষ্ণা থাকায় সমকালে জীবিত লালনের প্রতিবেশীরাও তাঁর সম্পর্কে খুব কমই জ্ঞাত ছিলেন। জাতি- গোত্র-বংশ ইত্যাদি সম্বন্ধে তাঁর বিতৃষ্ণার সাক্ষ্য লালন-গীতির মধ্যেই পাওয়া যায়৷ 

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.

Published

1967-06-15

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

লালন শাহের জীবন-কথা . (1967). সাহিত্য পত্রিকা, 11(1), 21-86. https://doi.org/10.62328/sp.v11i1.2

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%