ইণ্ডিয়া অফিস লাইব্রেরীতে মুসলমান-রচিত বাংলা বই [প্রথম অংশ]
Abstract
ইণ্ডিয়া অফিস লাইব্রেরীতে প্রাপ্তব্য বাংলা, উড়িয়া, আসামী, সংস্কৃত প্রভৃতি গ্রন্থের তালিকা তৈরী করেন প্রফেসর জে. এফ. ব্লুমহার্ট। তিনি ১৯০৫ খ্রীষ্টাব্দে যে Catalogue of the Library of the India Office, vol. II, Part iv প্রকাশ করেন, তাতে বাংলা, উড়িয়া এবং আসামী ভাষায় রচিত গ্রন্থগুলো সন্নিবেশিত হয়েছে। তাঁর মৃত্যুর পর ১৯২৩ খ্রীষ্টাব্দের জুন মাসে ইণ্ডিয়া অফিস লাইব্রেরীর গ্রন্থাগারিক এফ. ডব্লিউ. টমাসের প্রচেষ্টায় Catalogue of the Library of India Office vol. II Part iv, Supplement, 1905- 1920 শিরোনামায় আর একটি তালিকা-গ্রন্থ প্রকাশিত হয়। এটি প্রফেসর ব্লুমহার্টের নাম-বরাবর সংকলিত। এই তালিকাভুক্ত গ্রন্থের সংখ্যা আগের চেয়ে কিছু বেশী। আমাদের তালিকা এখান থেকে নেওয়া। Supplement- এর মুসলমান লেখকদের গ্রন্থগুলিই আমরা সংকলন করেছি।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1967 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.