নোয়াখালীর লোকজ ছড়ার ভাষা-বৈশিষ্ট্য
Abstract
ভাষা নদীর মতো বহমান। নদী যেমন বিভিন্ন শাখা-নদীতে ছড়িয়ে পড়ে তেমনি মূলভাষা থেকে বিভিন্ন শাখা-ভাষার সৃষ্টি হয়। মূল নদীর স্রোতধারা শাখা-নদীতে প্রবেশ করার পর তার আকৃতি-প্রকৃতিগত পরিবর্তন ঘটে। তেমনি মূলভাষার শব্দ অনেক ক্ষেত্রে তার ধ্বনিগত পরিবর্তনের মধ্য দিয়ে শাখাভাষায় এবং শাখাভাষা থেকে উপভাষা বা আঞ্চলিক ভাষায় পরিবর্তিত হয়। প্রতিদিনের ব্যবহৃত ভাষায় যেমন, ঠিক তেমনি লোকছড়ায় ও ভাষার এই পরিবর্তন লক্ষ করা যায়। নোয়াখালীর লোকজীবনে উচ্চারিত ছড়ার মধ্যে এই পরিবর্তন অনেক বেশি দৃশ্যমান। এই প্রবন্ধে ভাষার ধ্বনিগত রূপ-রূপান্তরের সূত্র সাপেক্ষে নোয়াখালীর লোকজ ছড়ায় শব্দের ধ্বনিতাত্ত্বিক পরিবর্তনের দিকটি নির্দেশ করা হয়েছে।
Downloads
Downloads