বাংলা ক্রিয়া: ব্যাকরণ সংক্রান্ত শ্রেণী বিভাগ
Abstract
অতি প্রাচীন কাল থেকেই পাক-ভারতে ব্যাকরণের চর্চা হয়ে আসছে। সংস্কৃত ভাষার ব্যাকরণ রচনায় প্রাচীন কালের পাক-ভারতীয় পণ্ডিত যাস্ক পাণিনি, পাতঞ্জলি প্রভৃতি পণ্ডিতগণ অপূর্ব চিন্তা, বিজ্ঞান ও গবেষণার পরিচয় দিয়েছেন। প্রাচীন পাক ভারতীয় কথিত ভাষার উপর প্রতিষ্ঠিত, সাহিত্যে ব্যবহৃত প্রাকৃত ভাষাগুলির ব্যাকরণও বিশেষ পাণ্ডিত্বের সহিত রচিত হয়েছিল। কিন্তু পরবর্তী যুগের, মৌখিক ও অর্বাচীন ভাষা বলে, বাংলা প্রভৃতি আধুনিক ভাষার আলোচনায় ভারতীয় পণ্ডিতেরা তেমন সচেষ্ট হন নাই। বাংলা ভাষার ব্যাকরণ সর্ব প্রথম লেখেন একজন বিদেশীয়। এখন থেকে সোয়া দু'শ বছর আগে, ১৭৩৪ খ্রীস্টাব্দে পর্তুগীজ পাদ্রী মানোএল-দা-আসুম্পসাওঁ ( Manoal da Assumpcam) বাংলা ব্যাকরণখানি রচনা করেন। তখনও ছাপবার জন্য বাংলা অক্ষর তৈরী হয় নাই। তাই বইখানি ১৭৪৩ খ্রীস্টাব্দে পর্তুগালের রাজধানী লিসবন নগরে রোমান হরফে ছাপা হয়। বইখানিতে তখনকার দিনের ঢাকা জেলার ভাওয়াল অঞ্চলের প্রচলিত বাংলা ভাষার কিঞ্চিৎ পরিচয় রয়েছে।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1965 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.