বাউল-তত্ত্বের পূর্বাভাষ

DOI: https://doi.org/10.62328/sp.v11i2.1
Crossmark

Authors

Abstract

সাহিত্য-জগতে বাউল-গান বাঙলার একটি বিশেষ সম্পদ। বিকাশ বাউল-শ্রেষ্ঠ ফকির লালন শাহ, (১৭৭৫-১৮৯১)-র গানে দেখিতে পাইলেও, ইহার সূচনা আরও অনেক পূর্বেই হইয়াছে বলিয়া আমরা ধরিয়া নিতে পারি৷ বস্তুতঃ উর্দু বা হিন্দুস্তানী ভাষা যেমনভাবে পাক-ভারতীয় ভাষাসমূহের সহিত সংস্পষ্ট, তেমনিভাবে বাউল গান বাঙলা সাহিত্যের সহিত সংশ্লিষ্ট। ভারত- ভূমিতেই জন্মলাভ করিয়া উভয়ের মূল নানাদিকে প্রসারলাভ করিলেও প্রাকৃতিক আবহাওয়া ইহাদের উভয়েই আকর্ষণ করিয়াছে মুসলিম কৃষ্টি ও সভ্যতা হইতে। মধ্যযুগে মুসলিম-আধিপত্য যেমন পৃথিবীর সর্বপ্রান্তে ছড়াইয়া পড়িয়াছিল, তেমনি তাহার কৃষ্টি ও ভাবধারাও মানব-সভ্যতাকে বিশেষভাবে প্রভাবান্বিত করিয়াছে। সাহিত্য-জগতে উমর-খইয়াম ও হাফিজ সর্বজনপ্রিয়। আর অধ্যাত্ম-জগতে সুফী মনসূর হল্লাজ, মৌলানা রূমী ও মহীউদ্দীন ইবনুল্-‘আরবী সর্বজনশ্রদ্ধেয়। অধিকন্তু কবি হাফিজ ও মৌলানা রূমী বাঙলার সাহিত্য ও অধ্যাত্ম জগতকে বিশেষভাবে উদ্বুদ্ধ করিয়াছে। বর্তমান বাঙলা দেশের বিশেষ গৌরব বিশ্বকবি রবীন্দ্রনাথ ও স্বামী বিবেকানন্দ। তাঁহাদের উভয়েরই পিতা কবি হাফিজের প্রতি ছিলেন বিশেষ শ্রদ্ধাপরায়ণ। আর রূমীর ভাবধারা অধ্যাত্মতত্ত্ব-বিশ্লেষণে যেমন স্বামী বিবেকানন্দকে সাহায্য করিয়াছে, তেমনি রবীন্দ্রনাথের 'জীবনদেবতা'র পরিস্ফুরণে বিশেষ সহায়ক হইয়াছে৷

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.

Published

1967-12-16

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

বাউল-তত্ত্বের পূর্বাভাষ . (1967). সাহিত্য পত্রিকা, 11(2), 1-36. https://doi.org/10.62328/sp.v11i2.1

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%