শাহ্‌ শুজার জীবন-সন্ধ্যা ( ১৬৬০-১৬৬১ )

DOI: https://doi.org/10.62328/sp.v11i2.5
Crossmark

Authors

Abstract

সম্রাট শাহজাহানের ( ১৬২৮-১৬৫৬ ) দ্বিতীয় পুত্র শাহ্ শুজার ( ১৬৩৯-১৬৬০ খৃঃ) জীবনের সর্বশেষ দুইটি বৎসর ও অন্তিম পরিণতি আজও বহুলাংশে রহস্যাবৃতই রহিয়া গিয়াছে। বিশেষতঃ সুবাহ বাংলার রাজধানী জাহাঙ্গীরনগর হইতে তাঁহার পলায়নের পর যে সমস্ত তথ্যাদি এ যাবত আহরণ করা গিয়াছে তাহার অধিকাংশই দলিল, দস্তাবেজ বা অন্যবিধ প্রমাণের উপর অধিষ্ঠিত নয় এবং বহুক্ষেত্রে পরস্পরবিরোধী। এই বিষয় সত্যোদ্‌ঘাটনের কোন সম্পূর্ণ বা একনিষ্ঠ প্রচেষ্টাই করা হয় নাই। একমাত্র স্বনামখ্যাত ব্রহ্মদেশীয় ইহিাস লেখক মিঃ জি, ই, হার্ভেই অল্পকিছু তথ্য বিশ্লেষণ করিয়া বিষয়টির সম্ভাব্য সমাধানের ইঙ্গিত দিয়াছেন।' হার্ভে ব্যতীত পূর্বসূরী অন্য অনেক ঐতিহাসিক ও এ বিষয়ে উল্লেখ বা আলোচনা করিয়াছেন বটে কিন্তু তাঁহাদের প্রচেষ্টাগুলি উপযুক্ত প্রমাণাভাবে দুর্বল, অসম্পূর্ণ এবং কোন কোনও ক্ষেত্রে লেখকের উৎকট জাতীয়তাবাদের ফলে পক্ষপাত ও একদেশদর্শিতাদোষে দুষ্ট। উপরন্ত ঐসব বিবরণ প্রায়শঃ ঐতিহাসিক রচনা অপেক্ষা সৃষ্টিধর্মী সাহিত্যের নমুনা বলিয়াই পরিচিত হওয়া উচিত। শাহ্, শুজার শেষ জীবন ও অন্তিম পরিণতি সম্বন্ধে বর্তমান লেখক বহু বৎসরব্যাপী পরিশ্রমের ফলে বিভিন্ন লেখকের রচনা হইতে মালমশলা সংগ্রহ করিয়া এবং এই সংগ্রহের উপর ভিত্তি করিয়াই এই নিবন্ধে তৈমুর বংশোদ্ভূত রাজবংশের একটি প্রশাখার মর্মন্তুদ জীবনসমাপ্তির বিশ্লেষণ বরিতে প্রয়াস পাইয়াছেন ৷

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.

Published

1967-12-16

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

শাহ্‌ শুজার জীবন-সন্ধ্যা ( ১৬৬০-১৬৬১ ). (1967). সাহিত্য পত্রিকা, 11(2), 93-166. https://doi.org/10.62328/sp.v11i2.5

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%