সাঈদ আহমদের নাটক : প্রথম পর্ব

DOI: https://doi.org/10.62328/sp.v54i2.6

Authors

  • মীর হুমায়ূন কবীর Pabna University of Science and Technology Author

Abstract

বাংলাদেশের সাহিত্যে আধুনিক নাট্যধারার অন্যতম রূপকার সাঈদ আহমদ (১৯৩১-২০১০)। এক সমৃদ্ধ সাংস্কৃতিক পরিমণ্ডলে বিকশিত হয়েছে তাঁর শিল্পীমানস। খুব বেশি নাটক লেখেননি তিনি। তাঁর রচিত নাটকের সংখ্যা মাত্র পাঁচটি। তবে স্বল্পসংখ্যক নাটক রচনার মধ্য দিয়ে এদেশের সাহিত্যাঙ্গনে তিনি মুদ্রিত করেছেন স্থায়ী আসন। সাঈদ আহমদের নাট্যকর্মগুলোকে দুটি পর্বে বিন্যস্ত করা যায়। প্রথম পর্বের নাটকসমূহ বিভাগোত্তরকালে রচিত। এ পর্বের তিনটি নাটক : কালবেলা (১৯৬২), মাইলপোস্ট (১৯৬৫) এবং তৃষ্ণায় (১৯৬৯)। এ নাটকগুলোতে তিনি প্রচলিত নাট্যশৈলী পরিহার করে এদেশের শিল্পাঙ্গনে প্রথমবারের মতো অ্যাবসার্ড ধারার প্রচলন করেন। আঙ্গিক এবং উপস্থাপনায় পাশ্চাত্যধর্মী হলেও এ পর্যায়ের নাটকের বিষয়বস্তু সমকালীন বাংলাদেশ। ষাটের দশকের ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এবং দুর্ভিক্ষের হাহাকার প্রথম পর্বের নাটকে যেমন ভিন্ন মাত্রায় চিত্রিত হয়েছে, তেমনি লোককাহিনির আবরণে উচ্চারিত হয়েছে স্বৈরাচারী অপশক্তিকে প্রতিহত করবার ইঙ্গিত। দ্বিতীয় পর্বের নাটকগুলো রচিত হয়েছে মুক্তিযুদ্ধোত্তরকালে। এ পর্যায়ে তিনি রচনা করেন প্রতিদিন একদিন (১৯৭৪) এবং শেষ নবাব (১৯৮৯)। আলোচ্য প্রবন্ধে নিরূপিত হবে সাঈদ আহমদের প্রথম পর্বের নাটকের বিষয়বৈচিত্র্য এবং শিল্পসৌন্দর্য। 

Downloads

Download data is not yet available.
cover

Downloads

Published

2017-02-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

সাঈদ আহমদের নাটক : প্রথম পর্ব . (2017). সাহিত্য পত্রিকা, 54(2), ১০৫-১২৫. https://doi.org/10.62328/sp.v54i2.6